জন্মদিনের শুভেচ্ছা জানাতে আডবাণীর বাড়িতে মোদী
লালকৃষ্ণ আডবাণীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ৯২তে পা দেন বিজেপি-র লৌহপুরুষ।
লালকৃষ্ণ আডবাণীর জন্মদিনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ৯২তে পা দেন বিজেপি-র লৌহপুরুষ। এদিন তাঁকে শুভেচ্ছা জানিয়ে মোদী বলেন, শুধু অসাধারণ ব্যক্তিত্বই নয়, অতুলনীয় বুদ্ধি আর অন্তর্দৃষ্টি সম্পন্ন মানুষ তিনি।

আডবাণীকে শুভেচ্ছা জানাতে পৃথ্বীরাজ রোডে তাঁর বাড়িতে যান খোদ প্রধানমন্ত্রী। তাঁকে স্বাগত জানান আডবাণীও। প্রধানমন্ত্রীর সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন কেন্দরীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপরাষ্ট্রপতি বেঙ্কইয়া নাইড়ু সহ অন্যান্য বিজেপি নেতারাও। তবে আডবাণীর সঙ্গে দেখা করার আগেই এদিন সকালেই টুইটারে নিজের শুভেচ্ছাবার্তা পাঠিয়ে দিয়েছিলেন মোদী।
#WATCH: PM Narendra Modi meets senior BJP leader LK Advani at the latter's residence on his 92nd birthday. Vice President Venkaiah Naidu, BJP President Amit Shah and BJP working President JP Nadda also present. #Delhi pic.twitter.com/zUvVVQJMvg
— ANI (@ANI) November 8, 2019
টুইট বার্তায় তিনি লেখেন, 'পণ্ডিত, রাজনীতিবিদ এবং অন্যতম শ্রদ্ধেয় নেতা। ভারতে নাগরিকদের ক্ষমতায়নের ক্ষেত্রে শ্রী লালকৃষ্ণ আডবানী অবদানকে সর্বদা মনে রাখবে দেশ। তাঁর জন্মদিনে আমি শ্রদ্ধেয় আডবাণীজীর প্রতি শুভেচ্ছা জানাই। গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে তিনি সব সময় অগ্রণী ভূমিকা নিতেন। আডবাণীজির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।'
প্রধানমন্ত্রী আরও লেখেন, 'কয়েক দশক ধরে আডবাণীজী বিজেপি-কে গড়ে তুলে আজকের জায়গায় আনতে পরিশ্রম করেছেন। এই কয়েক দশকে আমাদের দল ভারতের গণতন্ত্রের জন্য এক স্তম্ভ হয়ে দাঁড়িয়েছে। এর কৃতিত্ব আডবাণীজীর। নিশ্বার্থ ভাবে তিনি এত বছর ধরে আমাদের দলের কার্যকর্তাদের তৈরি করেছেন।'












Click it and Unblock the Notifications