চলতি বছরে লখনৌয়ে অনুষ্ঠিত প্রতিরক্ষা প্রদর্শনীতে এসেই চমক মোদীর
চলতি বছরে লখনৌয়ে অনুষ্ঠিত প্রতিরক্ষা প্রদর্শনীতে এসেই চমক মোদীর
লখনৌয়ে অনুষ্ঠিত চলতি বছরের প্রতিরক্ষা প্রদর্শনীর অনুষ্ঠানে এসেই চমক দিলেন নরেন্দ্র মোদী। এদিন ডিএফএক্সপো ২০২০ তে এসে ভার্চুয়াল ফায়ারিং রেঞ্জটি পরীক্ষা করেন তিনি। ডিএফএক্সপো ২০২০ এর মূল থিম এই বছর 'ইন্ডিয়া: দ্য ইমারজিং ডিফেন্স ম্যানুফ্যাকচারিং হাব' এবং এর প্রধান লক্ষ্য 'ডিজিটাল ট্রান্সফর্মেশন অফ ডিফেন্সের' দিকে থাকবে বলেও জানা যাচ্ছে।

এবার সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এবার লখনৌয়ে চলতি বছরের প্রতিরক্ষা প্রদর্শনীর অনুষ্ঠানের ১১তম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে জানা যাচ্ছে। অনুষ্ঠানের ওই ভিডিওতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি অ্যাসল্ট রাইফেল তাক করে রয়েছেন তাঁর সামনে রাখা ভার্চুয়াল ফায়ারিং রেঞ্জকে লক্ষ্য করে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে তার ঠিক পিছনে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়।
#WATCH Lucknow: Prime Minister Narendra Modi at a stall showcasing a virtual shooting range. #DefExpo2020 pic.twitter.com/KQTlfoUWG9
— ANI UP (@ANINewsUP) February 5, 2020
পাঁচ দিনের এই ডিএফএক্সপো প্রদর্শনীরই এদিন উদ্বোধনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অনুষ্ঠানে এসে তাকে বলতে দেখা যায়, "প্রতিরক্ষা খাতে উত্পাদন আমাদের স্বনির্ভর করে তোলার পাশাপাশি এই প্রচেষ্টার মাধ্যমে আমরা আমাদের বন্ধু দেশগুলিকে সহায়তা করার জন্যও প্রস্তুত রয়েছি।
Prime Minister Narendra Modi at the #DefExpo2020 in Lucknow. pic.twitter.com/4Q25MbDO2b
— ANI UP (@ANINewsUP) February 5, 2020
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications