চায়ে-পে চর্চায় লিট্টি-চোকা-কুলচার যুগলবন্দী, ইন্ডিয়া গেটে অন্য মেজাজে নমো

চায়ে-পে চর্চায় লিট্টি-চোকা-কুলচার যুগলবন্দী, ইন্ডিয়া গেটে অন্য মেজাজে নমো

এতোদিন তাঁকে কেবল চাের ভাঁড় হাতে চায়ে পে চর্চাতেই দেখা যেত। সেই নমোকেই ইন্ডিয়াগেটে অন্য মেজাজে দেখা গেল। সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রকের আয়োজিত মেলায় এসেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন দেশের হস্তশিল্পীরা পসরা সাজিয়ে বসেছিলেন। হস্তশিল্পের একাধিক স্টল ঘুরে দেখেন তিনি। একাধিক হস্তশিল্পের দোকানে গিয়ে শিল্পীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।

চায়ে-পে চর্চায় লিট্টি-চোকা-কুলচার যুগলবন্দী, ইন্ডিয়া গেটে অন্য মেজাজে নমো

শিল্পীদের সঙ্গে গল্প করতে করতে মোদী ঢুকে পড়েছিলেন ফুড জোনে। সেখানে গরম গরম লিট্টি চোকা দেখে আর লোভ সামলাতে পারেননি। বসে পরেন দোকানে। গরম গরম লিট্টি চোখা খেয়ে রসনা তৃপ্তি করেন। সেখান থেকে বেরিয়ে আবার ঢুকে পড়েন চায়ের দোকান। সেখানে এক ভাঁড় ধোঁয়া ওঠা গরম চা নিয়ে বসে পড়েন চাপে চর্চায়। একেবারে হাল্কা মেজাজে দেখা গেল তাঁকে।

লিট্টি-চোকা আর কুলচা খাওয়ার ছবি নিজের টুইটারে শেয়ার করেছেন মোদী। এইয়ে আবার রাজনীিতকরা অন্য ইঙ্গিত পাচ্ছেন। সামনেই বিহারে বিধানসভা ভোট। জেডিইউ-র সঙ্গে গত কয়েক মাসে সূক্ষ্ম একটা দূরত্ব তৈরি হয়েছে বিজেপির। সেই দূরত্ব কাটাতেই কী মোদী লিট্টি-চোকা খেয়ে নীতীশদের বার্তা দিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+