টার্গেট লোকসভা নির্বাচন: কাজে গতি আনতে বড়সড় সিদ্ধান্ত মোদী সরকারের! ভাগ করা হল ৮ ভাগে
হাতে আর কয়েকটা বছর। যদিও লোকসভাকে মাথায় রেখে একজোট হতে শুরু করেছে মোদী বিরোধী রাজনৈতিকদলগুলি। পেট্রোল, গ্যাস থেকে একাধিক ইস্যুতে চাপে কেন্দ্র। এই অবস্থায় আগামী লোকসভা নির্বাচন কি উন্নয়নকে সামনে রেখেই? সিদ্ধান্ত ঘিরে উঠছে
হাতে আর কয়েকটা বছর। যদিও লোকসভাকে মাথায় রেখে একজোট হতে শুরু করেছে মোদী বিরোধী রাজনৈতিকদলগুলি। পেট্রোল, গ্যাস থেকে একাধিক ইস্যুতে চাপে কেন্দ্র। এই অবস্থায় আগামী লোকসভা নির্বাচন কি উন্নয়নকে সামনে রেখেই? সিদ্ধান্ত ঘিরে উঠছে প্রশ্ন।

জানা গিয়েছে, কাজে গতি আনতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ মোদী সরকারের। কেন্দ্রের এই মুহূর্তে ৭৭ জন মন্ত্রী রয়েছেন। তাঁদেরকে মোট ৮টি গ্রুপে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত মোদী সরকারের। কিন্তু কেন এই সিদ্ধান্ত?
কাজে গতি আনতেই এহেন সিদ্ধান্ত মোদী সরকারের। শুয়ধু তাই নয়, মোদী তাঁর সরকারের নতুন ইয়ং জেনারেশনদের নিয়ে একটা দক্ষ মন্ত্রিসভা বানাতে চায়। এই সিদ্ধান্তে এটাই অন্যতম কারণ হিসাবে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, নজিরবিহীন পদক্ষেপ নেওয়ার আগে একাধিকবার এই বিষয়ে আলোনা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা হয়েছে। এই বৈঠককে চিন্তন বৈঠক নাম দেওয়া হয়। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকের প্রতিনিধিত্ব করেন। সূত্রের খবর, গুরুত্বপূর্ণ এই বৈঠক পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে চলে।
গুরুত্বপূর্ণ এই বৈঠকে পাঁচটি বিষয়ের উপর জোর দেওয়া হয়। ব্যক্তিগত দক্ষতা, কেন্দ্রের কাজ সমুহ, মন্ত্রকের কাজ সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। সেই বৈঠকে সমস্ত মন্ত্রকের আধিকারিক, অফিসাররাও ছিলেন। পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে চলা এই বৈঠকের মূল উদ্দেশ্যে ছিল দক্ষতা বৃদ্ধি করা এবং ডেলিভারি সিস্টেমকে আরও মজবুত করা।
মন্ত্রীদের আটটি ভাগ করার সিদ্ধান্ত যথেষ্ট গুরুত্বপূর্ণ বলছেন রাজনৈতিকমহল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত যথেষ্ট গুয়ত্বপূর্ণ কারণ এতে মন্ত্রীদের কাজ চালাতে অনেক সুবিধা হবে। শুধু তাই নয়, সরকার চালাতেও অনেক সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এক একটি গোষ্ঠীতে ৯ থেকে ১০ জন করে রয়েছেন।
গ্রুপের একজনকে মাথা করা হবে। ওই গ্রুপ নিজেদের মধ্যে আলোচনা করে উন্নয়ন কাজ চালিয়ে নিয়ে যাবে। শুধু তাই নয়, দেশজুড়ে চলা একাধিক যোজনা সহ যে সমস্ত কাজ আটকে রয়েছে সে বিষয়গুলি নিয়েও চর্চা হবে বলে জানা যাচ্ছে।
২০২৪ লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনের আগে সরকারের সামনে একাধিক চ্যালেঞ্জ। গ্যাস থেকে শুরু করে পেট্রোপন্যের দাম আকাশ ছোঁয়া। ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের। সেখানে দাঁড়িয়ে আগামী লোকসভা নির্বাচন বড় চ্যালেঞ্জ মোদী সরকারের কাছে। আর তাই এখন থেকেই সরকারের কাজে বেশি মন দিচ্ছেন খোদ প্রধানমন্ত্রী মোদী নিজে।
উল্লেখ্য, সামনের লোকসভা নির্বাচনকে মাথায় রেখে বড়সড় মন্ত্রিসভাতে রদবদলও করা হয়েছে। কিন্তু এখনও কি কাজে কোথাও খামতি থেকে যাচ্ছে? আর সেই কারনেই কি এই তোড়জোর? প্রশ্ন রাজনৈতিক মহলে।












Click it and Unblock the Notifications