পুলওয়ামা জঙ্গি হামলায় নিহত জওয়ানদের স্মরণে মোদী, সিআরপিএফ

পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলায় নিহত সৈন্যদের শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মোদীর পাশাপাশি ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকের দিনে গত বছরের ফেব্রুয়ারিতে পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলায় নিহত সৈন্যদের স্মরণ করেছেন।

এইদিনই ভয়ঙ্কর জঙ্গি হানায় কেঁপে ওঠে গোটা কাশ্মীর

এইদিনই ভয়ঙ্কর জঙ্গি হানায় কেঁপে ওঠে গোটা কাশ্মীর

২০১৯-র ১৪ ফেব্রুয়ারি বেলা তিনটা নাগাদ পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের একটি কনভয়ে পাকিস্তান সমর্থিত জঙ্গী গোষ্ঠী জইশ-এ-মহম্মদ হামলা চালায় বলে জানা যায়। প্রাণ হারান ৪০- এরও বেশি সেনা জওয়ান। উরির থেকেও ভয়ঙ্কর জঙ্গি হানায় কেঁপে ওঠে গোটা কাশ্মীর। শোকের ছায়া নেমে আসে গোটা দেশ জুড়ে।

টুইটবার্তা মোদীর

টুইটবার্তা মোদীর

এই প্রসঙ্গে এদিন সকালে মোদী টুইটারে লেখেন, "গতবছর পুলওয়ামা ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারানো বীর শহীদদের প্রতি আমি গভীর শ্রদ্ধার্ঘ্য জানাই। যাঁরা আমাদের দেশের সুরক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন তাঁরা প্রত্যেকেই আলাদা। ভারত এই শাহীদদের আত্মত্যাগ ও বীরত্ব কোনও দিনও ভুলবে না।"

টুইটারে নিহত সেনা জওয়ানদের স্মরণ করলো সিআরপিএফও

টুইটারে নিহত সেনা জওয়ানদের স্মরণ করলো সিআরপিএফও

পাশাপাশি অপর একটি পোস্টে নিজেদের নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা যায় সিআরপিএফকেও। তারা লেকে, ‘আমরা ভুলিনি। আমরা ক্ষমা করিনি। দেশের জন্য আমাদের যে ভাইয়েরা পুলওয়ামায় নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন, তাঁদের কুর্নিশ জানাচ্ছি। বীর শহিদ জওয়ানদের পরিবারের পাশে সর্বদা রয়েছি আমরা।'

উন্মোচন করা হয়েছে একটি স্মৃতিসৌধও

উন্মোচন করা হয়েছে একটি স্মৃতিসৌধও

পাশাপাশি পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় নিহত ৪০ জন সিআরপিএফ জওয়ানদের একটি স্মৃতিসৌধ আজ লেথপোরা সেনা শিবিরে উন্মোচন করা হয়েছে বলে জানা যাচ্ছে। সেখানে ৪০ জন সেনার নাম এবং তাদের ছবি সহকারে তাদের স্মরণ করা হচ্ছে। এই প্রসঙ্গে সিআরপিএফের অ্যাডিশন্যাল ডাইরেক্টর জুলফিকর হাসান বলেন, " এই ভয়ঙ্কর জঙ্গিহানা নিহত প্রতি সেনা জওয়ানদের আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এই ঘটনা থেকে আমরা অবশ্যই একটা শিক্ষা নিয়েছি। এরপর থেকে আমাদের আরও বেশি করে সর্তক থেকে এই ধরনের ঘটনার মোকাবিলা করতে হবে।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+