কেজরিওয়ালকে জয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
কেজরিওয়ালকে জয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর
দিল্লিতে ঝাড়ু ঝড়ে ধরাশায়ী পদ্মশিবির। বিজেপির ক্রমাগত আক্রমণের মাঝেও দিল্লির হওয়া বিপরীত দিকেই বইল। প্রবল রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক সৌজন্য দেখিয়ে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি কেজরিওয়ালকে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, এই জয়ের জন্য কেজরিওয়ালজিকে শুভেচ্ছা। আশাকরি তিনি দিল্লিবাসীর আশা পূরণ করতে পারবেন।

ইতিমধ্যেই ২০২৪ লোকসভা ভোটে মোদীর প্রতিপক্ষ হিসেবে কেজরিওয়ালকে তুলে ধরতে শুরু করেছে আপ। দিল্লিতে আপের সদর কার্যালয়ের বাইরে ২০২৪, মোদী ভার্সেস কেজরিওয়াল লেখা পোস্টার দেখা যাচ্ছে। এই নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
দিল্লির বাসিন্দারা যে বিজেপির মুখ পুড়িয়েছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে এই বিধানসভা ভোটে। সিএএ বিরোধী আন্দোলন নিয়ে বিজেিপ নেতাদের লাগাতার বিরূপ মন্তব্য দিল্লির হিন্দু ভোটারদেরও প্রভাবিত করতে পারেনি। তারাও নিরাপত্তা আর শান্তি বজায় রাখতে আপকেই বেছে নিয়েছে।












Click it and Unblock the Notifications