রামবিলাসের মৃত্যুবার্ষিকীতেই গলছে বরফ? মোদী-চিরাগের আবেগতাড়িত প্রতিক্রিয়া নিয়ে শুরু জোর চর্চা

রামবিলাসের মৃত্যুবার্ষিকীতেই গলছে বরফ? মোদী-চিরাগের আবেগতাড়িত প্রতিক্রিয়া নিয়ে শুরু জোর চর্চা

কাকা পশুপতির চালে বিদ্ধ হয়ে গত কয়েকমাস ধরেই সময়টা ভালো যাচ্ছে বিহারের চিরাগের (Chirag Paswan)। এমনকী রোজই নিত্যনতুন তোপ ছুটে আসছে নীতীশ(nitish kumar) শিবিরের তরফ থেকেও। ভরসা উঠছে জনমানসের মনে। এতাবস্থায় এবার বাব রামবিলাসের মৃত্যুবার্ষিকীতেই (Rambilas death anniversary) যেন খানিকটা হলে উল্টে স্রোতে ঘুরতে শুরু করল রাজনীতির চাকা। প্রসঙ্গত উল্লেখ্য, লোক জনশক্তির পার্টির নেতা ও ক্যাবিনেট মন্ত্রী রামবিলাস পাসোয়ানের প্রথম মৃত্যুবার্ষিকীতে টুইট করে শ্রদ্ধা জানাতে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi)। আর তাতেই মুগ্ধ হয়েছেন চিরাগ।

কী বললেন মোদী ?

কী বললেন মোদী ?

প্রসঙ্গত উল্লেখ্য, এলজেপির প্রতিষ্ঠাতা রাম বিলাস পাসওয়ানের প্রথম এটাই প্রথম মৃত্যুবার্ষিকী। আর সেই উপলক্ষেই, অত্যন্ত আবেগপূর্ণ ভাষায় তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।টুইট বার্তায় মোদী লিখেছেন, 'আমি দেশের মহান পুত্র, বিহারের গর্ব এবং প্রয়াত রাম বিলাস পাসোয়ানকে আন্তরিক শ্রদ্ধা জানাই। সামাজিক ন্যায়বিচারের ক্ষেত্রে তিনি বরাবরই সকলের মর্যাদার আসনে অধিষ্ঠিত ছিলেন।আমি আজ তাকে শুধু আমার ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই নয়, ভারতীয় রাজনীতিতে তার চলে যাওয়ার ফলে সৃষ্ট শূন্যতাও অনুভব করতে পারি।'' আর এতেই গলেছে চিরাগের মন।

 আবেগতাড়িত প্রতিক্রিয়া চিরাগের

আবেগতাড়িত প্রতিক্রিয়া চিরাগের

মোদীর বার্তা পেয়েই পাল্টা প্রতিক্রিয়ায় চিরাগ জানান, "বাবার মৃত্যুদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে একটি বার্তা পেয়েছি। স্যার, আপনি বাবার সারা জীবনের সারমর্ম আপনার নিজের ভাষায় তুলে ধরেছেন। সমাজের জন্য তাঁর করা কাজের সম্মান করেছেন। তাঁর প্রতি আপনার স্নেহ প্রদর্শন করেছেন। এই চিঠি এই খারাপ সময়ে আমাকে এবং আমার পরিবারকে শক্তি দেয়। আপনার ভালবাসা এবং আশীর্বাদ সবসময় আপনার সাথে থাকুক।"

 ফের গলছে বরফ?

ফের গলছে বরফ?

এদিকে মোদী-চিরাগের এই প্রতিক্রিয়া পাল্টা প্রতিক্রিয়াতেই নতুন রসায়ন দেখতে শুরু করেছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। অনেকেই বলছেন ফের কাছাকাছি আসতে শুরু করেছে এলজেপি-বিজেপি। এদিকে শেষ বিহার বিধানসভা নির্বাচনের সময় জেডিইউ-র বিরুদ্ধে রোজ তোপ দাগলেও বিজেপির সঙ্গে বরাবরই সখ্যতা বজায় রেখেছিলেন চিরাগ। অনেকেই বলছেন শুরু থেকেই কার্যত বাবার দেখানো পথেই হাঁটতে শুরু করেছেন তিনি। তবে এই রাস্তায় সাফল্য আসবে কি আসবে না তা সময় বলবে।

তিথি অনুযায়ী মৃত্যু বার্ষিকী পালন

তিথি অনুযায়ী মৃত্যু বার্ষিকী পালন

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে চিরাগ পাসোয়ান জামুইয়ের সাংসদ। তাঁর বাবা রামবিলাস পাসোয়ান গত বছরের ৮ই অক্টোবর মারা যান। যদিও তিথি অনুযায়ী মৃত্যু বার্ষিকী পালন করছে পরিবার। তাই ১২ই সেপ্টেম্বর তাঁকে শ্রদ্ধা জানানো হয়। এদিকে এলজেপির ক্ষমতা কার হাতে থাকবে তা নিয়ে গত কয়েক মাস ধরেই কাকা পশুপতির সঙ্গে সংঘাতে নেমেছেন চিরাদ। দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে দুই শিবিরের মধ্যে।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+