Raksha Bandhan 2019:মোদীকে রাখী পরালেন 'বোন' মহসিন শেখ! ভিড় জমল কচিকাঁচাদেরও

রাখী পূর্ণিমা উপলক্ষ্যে আজ দিনভর দেশে উৎসবের মেজজ। এদিন লালকেল্লায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো পাশাপাশি গোটা দেশকে রাখী উপলক্ষ্যে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রাখী পূর্ণিমা উপলক্ষ্যে আজ দিনভর দেশে উৎসবের মেজাজ। এদিন লালকেল্লায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো পাশাপাশি গোটা দেশকে রাখী উপলক্ষ্যে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লার অনুষ্ঠানের পর এদিন রাখীর উৎসবে মেতে ওঠেন প্রধানমন্ত্রী মোদী।

মোদীকে রাখী পরালেন বোন মহসিন শেখ! ভিড় জমল কচিকাঁচাদেরও

প্রতিবারের মতো এবারেও মোদীকে রাখী পরাতে পৌঁছে যান তাঁর 'রাখী সিস্টার' কামার মহসিন শেখ। এদিন তিনি প্রধানমন্ত্রীকে রাখীতে একটি ছবি উপহার দেন। যেছবিতে দেখা যাচ্ছে মহাকাশের নক্ষত্রদের মধ্যে বিরাজ করছেন নরেন্দ্র মোদী। এই ছবি ও রাখী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে পরিয়ে আসেন মহসিন। এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে মহসিন ছাড়াও হাজির ছিল কচিকাঁচাদের দল। ছোটদের সঙ্গে খোশ মেজাজে আজ রাখীর আসর মাতান প্রধানমন্ত্রী।

এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ঘিরে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা উৎসবের অনুষ্ঠানে ভিড় জমে যায়। সেখানেও কচিকাঁচাদের সঙ্গে হাত মিলিয়ে খোশ মেজাজে ধরা দেন প্রধানমন্ত্রী। এই ভিডিও এদিন বাইরাল হয়ে যায় ইন্টারনেটে।

[আরও পড়ুন:সারা দেশে পালিত ৭৩তম স্বাধীনতা দিবস, দেখুন ছবি একনজরে]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+