ঝাড়খণ্ডে প্রচারে গিয়ে কংগ্রেস-জেএমএম জোটের বিরুদ্ধে আক্রমণ শানালেন মোদী
সামনেই ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি শিবির। দল বদলষ, শরিকি অসন্তোষে ঝাড়খণ্ডে অনেকটাই জর্জরিত বিজেপি।
সামনেই ঝাড়খণ্ডের দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি শিবির। দল বদলষ, শরিকি অসন্তোষে ঝাড়খণ্ডে অনেকটাই জর্জরিত বিজেপি। গতকাল অমিত শাহের প্রচার সভার পর আজ প্রচারের ময়দানে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রচার মঞ্চ থেকে কংগ্রেস-জেএমএম জোট সরকারের বিরুদেধে আক্রমণ শানিয়েছেন তিনি।

কংগ্রেস জোটের দিকে আক্রমণ
উন্নয়নের প্রসঙ্গ টেনে ঝাড়খণ্ডে কংগ্রেস-জেএমএম জোট সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঝাড়খণ্ডের খুন্তিতে প্রচারে গিয়েছেন মোদী। তিনি অভিযোগ করেছেন কংগ্রেস প্রতারণার রাজনীতি করেছে। বিজেপি মানুষের জন্য কাজ করায় বিশ্বাস করে। কাশ্মীর এবং অযোধ্যা সমস্যা সমাধানে কংগ্রেস অকারণে দেরি করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

প্রচারে অযোধ্যা, কাশ্মীর ইস্যু
ঝাড়খণ্ডে বিধানসভা ভোটের প্রচারে বারবার সেই অযোধ্যা এবং কাশ্মীর ইস্যুকেই েটনে এনেছে বিজেপি। সাম্প্রদায়িকতার রাজনীতি উষ্কে দিয়ে ভোট বাক্স দখলের লড়াইয়ে নেমেছে তারা। এমনই মনে করছে বিরোধীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাই প্রচারে িগয়ে দাবি করেছেন অযোধ্যা সমস্যাটা জিইয়ে রেখেছিল কংগ্রেস। সেই সমস্যা মিটিয়েছে বিজেপি। অন্যদিকে কাশ্মীরের যে সংকট দেখা দিয়েছিল সেটাও একটা সিদ্ধান্তে সমাপ্ত হয়েছে বলে জাহির করেছেন মোদী।

ঝাড়খণ্ডে সংকটে বিজেপি
মহারাষ্ট্রের পরেই সামনে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। সেখানেও বিজেপির অন্দরে শরিকি বিবাদ তুঙ্গে। টিকিট বণ্টন নিয়ে দলের অন্দরেই দলাদলি শুরু হয়েছে। দ্বিতীয় দফা ভোটের আগেই বিজেপি ছেড়েছেন ঝাড়খণ্ডের এক বিজেপি নেতা। তিনি এনপিপি-তে যোগ দিয়েছেন। শরিকি বিবাদও তুঙ্গে পৌঁছেছে। আদিবাসী ভোট দখল করাই এখন বিজেপির কাছে বড় চ্যালেঞ্জ।












Click it and Unblock the Notifications