ছ’মাসে বিভিন্ন মন্ত্রকের কাজের খতিয়ান খতিয়ে দেখতে বৈঠক ডাকলেন মোদী
দ্বিতীয়বার বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শেষ ছ’মাসে বিভিন্ন মন্ত্রকে কি কি কাজ হয়েছে তা খতিয়ে দেখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কারণে মোদী শনিবার বৈঠকের ডাক দিয়েছেন।

বিভিন্ন মন্ত্রকের বিভিন্ন সিদ্ধান্তের বিস্তারিত খতিয়ান তুলে ধরা হবে মোদীর সামনে। তবে এদিনের বৈঠকে কৃষি, গ্রাম্য বিকাশ এবং সামাজিক ক্ষেত্রকেই বেশি গুরুত্ব দেওয়া হবে। সাধারণত প্রত্যেক মাসে মন্ত্রীসভার বৈঠকের পরই মন্ত্রীদের কাউন্সিল বৈঠক করেন। কিন্তু এবার সেই বৈঠক হবে আলাদাভাবে।
প্রতিদিনের সাপ্তাহিক মন্ত্রিসভার বৈঠক ২৪ ডিসেম্বর হবে বলে জানা গিয়েছে সূত্র মারফত। বেশ কিছু সপ্তাহ ধরে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে সরকারের নীতিমালা বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রকের যে অগ্রগতি হয়েছে তা পর্যালোচনা করেছেন। তবে শনিবারের বৈঠকের তাৎপর্যপূর্ণ হওয়ার কারণ এতে রাষ্ট্র মন্ত্রীরা এবং স্বতন্ত্র দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীরা অংশ নেবেন। ২০১৯ সালের লোকসভা ভোটের পর এনডিএ সরকার দ্বিতীয়বারের জন্য সরকারে আসে। নভেম্বরে কেন্দ্র সরকারের ছ’মাসের মেয়াদ শেষ হয়েছে।












Click it and Unblock the Notifications