NDA শরিকদের মধ্যে বাড়ছে অসন্তোষ! পূর্ণমন্ত্রীর পদ না পেয়ে কয়েক দিন অপেক্ষার সিদ্ধান্ত অজিতের
Modi Cabinet: নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন। জওহরলাল নেহরুর পর এই প্রথম। যদিও এনডিএ সরকারকে এবার অনেক মেপে পা ফেলতে হবে। না হলেই চটকে শরিকরা।
ইতিমধ্যেই মন্ত্রিত্ব নিয়ে দর কষাকষির পর যে তালিকা চূড়ান্ত হয়েছে তা নিয়েও বাড়ছে অসন্তোষ। এনসিপির অজিত পওয়ার গোষ্ঠী মোটেই খুশি নয় তাঁদের প্রস্তাব এনডিএতে গুরুত্ব না পাওয়ায়।

এনসিপির অজিত পওয়ার গোষ্ঠী পূর্ণমন্ত্রীর পদ চেয়েছিল। যদিও তাদের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ দেওয়া হবে বলে জানানো হয়। যাকে প্রফুল প্যাটেল পদাবনতি বা অবনমন বলেই মনে করছেন। যদিও প্রধানমন্ত্রীর শপথগ্রহণে যোগ দেওয়ার কথা জানিয়েছেন অজিত।
বিজেপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ বলেন, ন্য়াশনালিস্ট কংগ্রেস পার্টিকে স্বাধীন দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর পদ দেওয়াক কথা বলা হয়েছিল। প্রফুল প্যাটেলের নাম চূড়ান্ত হয়। কিন্তু যেহেতু তিনি মন্ত্রিত্ব সামলেছেন, ফলে তাঁর পক্ষে প্রতিমন্ত্রীর পদ নেওয়া সম্ভব নয়।
ফড়নবীশের কথায়, যখন জোট সরকার গঠন হয় তখন বেশ কিছু মাপকাঠি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হয়। কেন না, একসঙ্গে অনেক দল মিলে সরকার গঠন করছে। সেখানে একটি দলের জন্য এমন কিছু সিদ্ধান্ত নেওয়া যায় না যার প্রভাব গোটা প্রক্রিয়ার উপরেই পড়ে।
মন্ত্রিসভার সম্প্রসারণের সম্ভাবনার কথাও অজিতকে স্মরণ করিয়েছেন ফড়নবীশ। ক্যাবিনেট মিনিস্টার পদ লাভের জন্য তাঁর দল অপেক্ষা করবে বলে জানিয়েছেন অজিত। তিনি বলেন, প্রফুল প্যাটেল কেন্দ্রীয় মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী ছিলেন। তাঁর পক্ষে প্রতিমন্ত্রীর পদ গ্রহণ সঠিক নয় বলেই মনে করি।
অজিত আরও বলেছেন, আমরা পূর্ণমন্ত্রীর পদই চাই। কিছুদিন অপেক্ষা করব। আমাদের লোকসভায় একজন ও রাজ্যসভায় একজন সাংসদ রয়েছেন। আগামী ২-৩ মাসে রাজ্যসভায় সাংসদ সংখ্যা বেড়ে হবে ৩। ফলে সংসদে মোট চার সাংসদ থাকবেন। সে কারণেই আমাদের দলকে পূর্ণমন্ত্রীর পদ দেওয়া উচিত।
প্রফল প্যাটেল বলেছেন, গতকাল রাতে প্রতিমন্ত্রী হওয়ার প্রস্তাব আমরা পেয়েছি। আগে পূর্ণমন্ত্রী ছিলাম। ফলে এই প্রস্তাব গ্রহণ পদাবনতি ছাড়া কিছু নয়। বিজেপিকে সে কথা জানানো হয়েছে। বিজেপি নেতৃত্বের তরফে কিছুদিন অপেক্ষা করতে বলা হয়েছে। যথোপযুক্ত পদক্ষেপের আশ্বাস দেওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications