এবছরেই ফিরছে এমপিল্যাড, সিদ্ধান্ত মোদী ক্যাবিনেটের! সামনের বছর থেকে পুরো টাকা সাংসদদের

এবছরেই ফিরছে এমপিল্যাড, সিদ্ধান্ত মোদী ক্যাবিনেটের! সামনের বছর থেকে পুরো টাকা

এবছর থেকে ফের চালু (restoration) হতে চলেছে এমপিল্যাড স্কিম (MPLAD Scheme)। বুধবার মোদী ক্যাবিনেটের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের করোনা ছড়িয়ে পড়ার সময় থেকেই এই স্কিমের ওপর সাসপেনশন (Suspension) জারি করার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার।

প্রকল্প চলবে ২০২৫-২৬ পর্যন্ত

প্রকল্প চলবে ২০২৫-২৬ পর্যন্ত

এদিন কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের পরে সাংবাদিক সম্মেলন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি জানা ২০২১-২২ অর্থবর্ষ থেকেই এই স্কিম ফের চালু করা হচ্ছে। আগামী ২০২৫-২৬ পর্যন্ত এই স্কিম চালু থাকবে বলে জানিয়েছেন তিনি। এই প্রকল্পে সাংসদরা নিজের এলাকায় সুপারিশ মতো বছরে ৫ কোটি টাকা খরচ করতে পারেন।

 এই বছরের জন্য ২ কোটি পরের বছর থেকে ৫ কোটি করে

এই বছরের জন্য ২ কোটি পরের বছর থেকে ৫ কোটি করে

কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, চলতি আর্থিক বছরের মধ্যে প্রত্যেক সাংসদকে ২ কোটি টাকা করে দেওয়া হবে। এরপর ২০২২-২৩ থেকে ২০২৫-২৬ পর্যন্ত এই প্রকল্পে প্রত্যেক সাংসদকে ৫ কোটি টাকা করে দেওয়া হবে। দুই ভাগে ২.৫ কোটি টাকা করে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

গত বছর বন্ধ করে দেওয়া হয়

গত বছর বন্ধ করে দেওয়া হয়

২০২০-র মার্চের শেষের দিকে সারা দেশে লকডাউন জারি করা হয়। এরপর এপ্রিলে জানানো হয়েছিল ২০২০-২১ এবং ২০২১-২২-এর জন্য এই প্রকল্প বন্ধ রাখা হচ্ছে। জানানো হয়েছিল ওই টাকা দেশের স্বাস্থ্য পরিষেবার জন্য খরচ করা হবে। বিশেষ করে করোনা মহামারী মোকাবিলায় টাকা খরচের কথা বলা হয়েছিল। সেই সময় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেছিলেন ২ বছরে এমপিল্যাডের ৭৯০০ কোটি টাকা কনসলিডেটেড ফান্ডে দেওয়া হবে।
প্রসঙ্গত এমপিল্যাড ফান্ড চালু করা হয়েছিল ১৯৯৩ সালে নরসীমা রাও প্রধানমন্ত্রী থাকার সময়ে।

মন্ত্রিসভায় বাকি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

মন্ত্রিসভায় বাকি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

বুধবার ক্যাবিনেট বৈঠকে আখ থেকে তৈরি ইথানলের দাম প্রতি লিটারে ১.৪৭ টাকা বাড়ানো হয়েছে। ২০২১-এর ডিসেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকার টার্গেট করেছে ২০২৫-এ পেট্রোলের অন্তত ২০ শতাংশে ইথানল মেশানো হবে। পরিবেশের ওপরে কার্বন মনো অক্সাইডের প্রভাব কমাতে এই পদক্ষেপ।
এদিনের ক্যাবিনেট বৈঠকে তুলো সহায়ক মূল্য বাড়ানো হয়েছে। এব্যাপারে কটন কমিশনকে ১৭,৪০৮ কোটি টাকা দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও ২০২১-২২ অর্থবর্ষের জন্য পাট দিয়ে প্যাকেজিং-এর বিষয়ে সরকারি সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খাদ্যশস্যের ক্ষেত্রে ১০০ শতাংশ জুটের ব্যাগ ব্যবহার করতে হবে। চিনির ক্ষেত্রে এই ব্যবহারের পরিমাণ ২০ শতাংশ। এছাড়াও ১৫ নভেম্বর বীরষা মুণ্ডার জন্মবার্ষিকী জনজাতীয় গৌরব দিবস হিসেবে পালন করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা চলবে ২২ নভেম্বর পর্যন্ত।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+