Modi cabinet reshuffle: ঠিক সন্ধ্যে ছয়টায় নয়া মন্ত্রিসভা গঠনের পরেই গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে পারেন মোদী
গত কয়েদিন ধরেই মন্ত্রিসভাতে রদবদল হওয়া নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল রাজধানীতে। আর তা নিয়ে দফায় গত কয়েকমাস ধরে চলছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বৈঠক। মূলত পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের ভোটের দিকে তাকিয়ে মন্ত্রিসভাতে
গত কয়েদিন ধরেই মন্ত্রিসভাতে রদবদল হওয়া নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছিল রাজধানীতে। আর তা নিয়ে দফায় গত কয়েকমাস ধরে চলছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে বৈঠক। মূলত পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের ভোটের দিকে তাকিয়ে মন্ত্রিসভাতে রদবদল করা হচ্ছে।

কার্যত পশ্চিম দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় আসার পর এটাই প্রথম মন্ত্রিসভাতে রদবদল হতে চলেছে। বুধবার সন্ধ্যা ৬টায় হতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভার সেই প্রতীক্ষিত রদবদল। এমনটাই এনআইতে প্রকাশিত খবরে জানানো হয়েছে।
নতুন মন্ত্রিসভা গঠনের পরেই হতে পারে বৈঠক। যেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, বাংলা থেকে ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন বিজেপির দুই সাংসদ। শান্তনু ঠাকুর এবং নিশীথ প্রামাণিক মোদীর মন্ত্রিসভাতে গুরু দায়িত্ব পেতে চলেছেন বলে খবর।
অন্যদিকে মোদীর মন্ত্রিসভায় ঠাঁই পেতে চলেছেন এক ঝাঁক নতুন মুখ এবং মহিলা। মহিলা ভোটারদের টার্গেট করেই মহিলাদের সংখ্যা মন্ত্রিসভায় বাড়ানোর চিন্তা ভাবনা করছেন মোদী। একই সঙ্গে দলিত সাংসদদের সংখ্যাও বাড়তে পাড়ে মন্ত্রিসভায়। ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া। পৌঁছে গিয়েছেন সর্বানন্দ সোনোয়াল সহ একাধিক মুখ।
মনে করা হচ্ছে প্রশাসনিক দক্ষতায় যাঁদের বেশি রয়েছে তাঁদের আগে জায়গা দেওয়া হবে মন্ত্রিসভায়। কারণ কেন্দ্রের সঙ্গে রাজ্যেগুলির সমন্বয় বজায় রাখতে তাদের কাজে লাগানো হবে। বিজেপি শাসিত একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রীদের নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে। উত্তরাখণ্ডে তিনবার মুখ্যমন্ত্রী বদল হয়েছে।
কর্নাটকও ইয়েদুরাপ্পাকে নিয়ে বিরোধ তৈরি হয়েছে। কাজেই এই দূরত্ব ঘোচাতেই প্রশাসনির দক্ষতায় জোর দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত দেখার মোদীর নয়া মন্ত্রিসভাতে কারা কারা জায়গা পাচ্ছেন। তবে রাজনৈতিক মহলের মতে, এবার যে মন্ত্রিসভা গঠন হবে তা আরও এক ইতিহাস তৈরি করবে।
কারন সবথেকে তরুণ মন্ত্রিসভা গঠন হতে চলেছে। তবে মোদীর মন্ত্রিসভা গঠন হওয়ার পর যে গুরুত্ব পূর্ণ বৈঠক হবে সেখানে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
সরকারি কর্মীদের ডিএ নিয়ে হতে পারে বড় সিদ্ধান্ত। এছাড়া করোনা পরিস্থিতি, ভ্যাকসিন নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।












Click it and Unblock the Notifications