মোদী মন্ত্রিসভা সম্প্রসারণ সিন্ধিয়া রাজপরিবারে কোন স্মৃতি উস্কে দিল! জ্যোতিরাদিত্যর হাত ধরে নয়া অধ্যায়
২০২০ সালে হোলির সময় তিনি বিজেপিতে পা রেখেছিলেন। জানিয়েছিলেন সেই দিনটি তাঁর কাছে অত্যন্ত স্মরণীয় দিন , তাঁর বাবার মৃত্যুর দিনের পর। এরপর জ্যোতিরাদিত্যের 'পাওয়ার স্পেলে ' মধ্যপ্রদেশে বিজেপি শাসনভার পেয়ে যায়। পরবরর্তীকালে মাধবরাও পুত্র জ্যোতিরাদিত্য পার্টি থেকে বিজেপির সাংসদ হন রাজ্যসভায়। তবে এরপর ৭ জুলাই ২০২১, মোদী মন্ত্রিসভা সম্প্রসারণের পর সিন্ধিয়া রাজপরিবারে ওক পুরনো আবেগের স্মৃতি উল্কে গিয়েছে।

৩০ বছর পর কী ঘটল?
পিভি নরসিমহা রাও যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মন্ত্রী ছিলে গোয়ালিয়ারের রাজ পরিবারের সন্তান তথা কংগ্রেস নেতা মাধব রাও সিন্ধিয়া। তাঁর মৃত্যুর পর কেটে গিয়েছে বহু বছর। সদ্য তাঁর ছেলে জ্যোতিরাদিত্য কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসেছেন গত বছর। এরপর ফের একবার তিনি মন্ত্রিত্বে। প্রসঙ্গত, ৩০ বছর আগে মাধব রাও সিন্ধিয়া যে মন্ত্রকের মন্ত্রী ছিলেন, সেই অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের মন্ত্রী হলেন পুত্র জ্যোতিরাদিত্য। আর এর সঙ্গেই গোয়ালিয়ার রাজ পরিবারের পিতা-পুত্রকে ঘিরে এক আবেগঘন অধ্যায় সামনে এল। উস্কে যাচ্ছে বহু পুরনো স্মৃতি।

কোন চ্যালেঞ্জ ছিল মাধব রাওয়ের সামনে?
যে সময় মাধব রাও সিন্ধিয়া অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্বে ছিলেন, সেই সময় ভারতীয় অর্থনীতি ক্রমেই মুক্তমনা হচ্ছে। একই সঙ্গে পাল্টাতে শুরু করে দেশের রাজনৈতিক ঘরানা। আর সেই চ্য়ালেঞ্জকে সামনে নিয়ে সংস্কার মনস্কতা সঙ্গে নিয়ে মাধব রাও অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্বে ছিলেন।

জ্যোতিরাদিত্য কোন চ্যালেঞ্জের সামনে?
অসামরিক বিমান পরিবাহন মন্ত্রকের দায়িত্ব নিয়েও একাধিক চ্য়ালেঞ্জের মুখে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। প্রসঙ্গত করোনা পরিস্থিতিতে দেশবিদেশের সঙ্গে স্বাভাবিক বিমান যোগাযোগ কার্যত ধাক্কা খেয়েছে ভারতের। এমনকি গত এক বছরে দেশের ঘরোয়া বিমা পরিষেবাও বিধ্বস্ত। এমন অবস্থা থেকে অসামরিক বিমান পরিবহনকে একটি উজ্জ্বল পদে রাখা রীতিমতো বড় চ্যালেঞ্জ জ্যোতিরাদিত্যর সামনে।

মন্ত্রী হিসাবে জ্যোতিরাদিত্যর পারফরম্যান্স
প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রিত্বে এই প্রথম জ্যোতিরাদিত্য নেই। এর আগে তিনি মনমোহন সিং মন্ত্রিসভায় কংগ্রেস সাংসদ হয়ে মন্ত্রিত্ব পান। সেই সময় তিনি ছিলেন তথ্য প্রযুক্তি ও সংযোগ মন্ত্রকে। মূলত পোস্টাল সিস্টেমকে ফের একবার উন্নত করে সেই সময় নজর কাড়েন জ্যোতিরাদিত্য। এরপর ২০২১ সালে তাঁর নতুন সফর কোনদিকে নিয়ে যায় পরিস্থিতিকে সেদিকে নজর সকলের।












Click it and Unblock the Notifications