মোদী মন্ত্রিসভা সম্প্রসারণে এই ৭ প্রতিমন্ত্রী পেলেন পূর্ণ মন্ত্রীর মর্যাদা, কিছু ফ্যাক্টর একনজরে
নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় রদবদল ঘিরে রীতিমতো তোলপাড় জাতীয় রাজনীতি। একঝাঁক হেভিওয়েট মন্ত্রী যেমন এই মন্ত্রিসভা থেকে এদিন বেরিয়ে গিয়েছে। আবার এক ঝাঁক নতুন মুখ এই হাইভোল্টেজ মন্ত্রিসভা রদবদলে জায়গা পেয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট সাংসদ। এদিকে, পুরনো মন্ত্রিসভার ৭ জন প্রতিমন্ত্রীকে এদিন পূর্ণ মন্ত্রীদের মর্যাদা দেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক এই রদবদল ঘিরে কিছু ফ্যাক্টর।

কিরেণ রিজিজু
ইউপিএর ১০ বছরের শাসনকালে ভাঙন ধরিয়ে ২০১৪ সালে দিল্লির মসনদে আসে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। সেই সময় থেকেই সংসদে কার্যত নিজের বক্তব্যে ঝড় তুলেছেন কিরেণ রিজিজু। অরুণাচল প্রদেশের পশ্চিমপ্রান্তের এই সাংসদ উত্তর পূর্বা ভারতে গেরুয়া ঝান্ডা দাপটে ওড়ানোর অন্যতম কারিগর । প্রথম মোদী সরকার থেকে দ্বিতীয় মোদী সরকারে তিনি ছিলেন প্রতিমন্ত্রী। এবার তিনি পেলেন পূর্ণ মন্ত্রিত্ব।

অনুরাগ ঠাকুর
উত্তরপূর্ব ছাড়াও হিমাচলের বুকের জন প্রতিনিধিকেও মোদী মন্ত্রিসভা ২.০ তে পূর্ণ মন্ত্রিত্বের মর্যাদা দেওয়া হয়েছে। হিমাচলের প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান অনুরাগ ছাকুর বিজেপির যুব মোর্চার প্রাক্তন প্রেসিডেন্ট ছিলেন। ২০১৯ সালে তিনি প্রতিমন্ত্রী হিসাবে মোদী মন্ত্রিসভায় আসেন। নির্মলা সীতারমনের মন্ত্রকের প্রতিমন্ত্রী হন তিনিষ এবার উত্তর ভারতের এককালের ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা অনুরাগ পেলেন পূর্ণ মন্ত্রিত্ব।

হরদীপ সিং পুরী
কৃষি আন্দোলন নিয়ে কয়েকদিন আগেই তোলপাড় ছিল পাঞ্জাব। কৃষি আইনের বিরধিতায় মোদী সরকারের পাঞ্জাবের শরিক আকালি দল হাত ছাড়ে নরেন্দ্র মোদীর। এরপর হরদীপ সিং পুরীকে প্রতিমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রির মর্যাদা দেয় এনডিএ।

পরশোত্তম রুপালা থেকে মনসুখ মাণ্ডিয়া
গুজরাত থেকে রাজ্য়সভার সাংসদ পরশোত্তম রুপালা থেকে মনসুখ মাণ্ডিয়াকে আগেই প্রতিমন্ত্রির মর্যাদা দিয়েছে মোদী সরকার। তবে এবার মোদীগড়ের এই দুই বিজেপি নেতাকে পূর্ণ মন্ত্রিত্বের পদে আনা হল। শোনা যায়, এঁদের সঙ্গে অমিত শাহের ভালো সম্পর্ক , এঁদের পার্টিতে আরও উজ্জ্বল করে তুলেছে।

জি কিষেণ রেড্ডি
অমিত শাহের নজরে ইতিবাচক দিকেই ছিলেন তাঁর মন্ত্রকের স্বরাষ্ট্রমন্ত্রী জি কিষেণ রেড্ডি। সেই জায়গা থেকে হায়দরাবাদের এই নেতাকে তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনের আগে পূর্ণ মন্ত্রিত্বের পদে আনা হল।

আরকে সিং
২০১৩ সালের আগে আমলা হিসাবে কর্মরত ছিলেন আরকে সিং। পরবর্তীকালে তিনি আরাহ থেকে বিজেপির টিকিটে লোকসভা ভোট জেতেন। ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে আরকে সিংকে প্রতিমন্ত্রী থেকে দেওয়া হল পূর্ণ মন্ত্রীর মর্যাদা।












Click it and Unblock the Notifications