মোদীর মন্ত্রিসভায় বড়সড় রদবদল, পীযূষ গোয়েল পেতে পারেন রেলমন্ত্রক

রবিবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় মোট নয় জন মন্ত্রী শপথ নিচ্ছেন। মন্ত্রিসভায় ৪ জন মন্ত্রীর পদোন্নতি হতে চলেছে।

কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের পথে মোদী সরকার। সেখানে একাধিক মন্ত্রীদের ইস্তফা দেওয়ানোর পর, আজ নতুন মন্ত্রীদের শপথ গ্রহণ। এদিকে ৪ মন্ত্রীর পদোন্নতি হচ্ছে। পাশপাশি, এই রদবদলে আগামী নির্বাচনগুলির নিরিখে বেশ অঙ্ক কষা হয়েছে বিজেপির তরফে, এমনই ধারণা ওয়াকিবহাল মহলের।

LIVE : মোদীর মন্ত্রিসভায় বড়সড় রদবদল,পদোন্নতি ৪ মন্ত্রীর

সকাল ১১:০৩ মিনিট -কে জে অ্যালফোনস শপথ নিলেন রাষ্ট্রমন্ত্রী হিসাবে।

সকাল ১১ টা- সত্যপাল সিং রাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিলেন।

সকাল ১০ : ৫৮ মিনিট- রাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিলেন গজেন্দ্র সিং শেখাওয়াত।

সকাল ১০ : ৫৬ মিনিট- হারদীপ সিং পুরী মন্ত্রী হিসাবে শপথ নিলেন।

সকাল ১০:৫৪ মিনিট- রাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিলেন রাজ কুমার সিং।

সকাল ১০ :৫২ মিনিট- অনন্ত হেগড়ে রাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিলেন।

সকাল ১০:৫০ মিনিট -বীরেন্দ্র কুমার শপথ নিলেন রাষ্ট্রমন্ত্রী হিসাবে।

সকাল ১০:৪৮ মিনিট- রাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নিলেন অশ্বিনী চৌবে।

সকাল ১০: ৫০ মিনিট- শিব প্রতাপ শুক্লা শপথ নিলেন রাষ্ট্রমন্ত্রী হিসাবে।

সকাল ১০ :৪৫ মিনিট- মন্ত্রী হিসাবে শপথ নিলেন মুক্তার আব্বাস নকভি।

সকাল ১০ : ৪২ মিনিট- শপথ নিলেন নির্মলা সীতারমন।

সকাল ১০:৪০ মিনিট - মন্ত্রী হিসাবে শপথ নিলেন পীযুষ গোয়েল। সূত্রের খবর তিনি পেতে পারেন রেল মন্ত্রকের দায়িত্ব।

সকাল ১০: ৩১ মিনিট- কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে শপথ নিলেন ধর্মেন্দ্র প্রধান।

সকাল ১০:৩০ মিনিট: রাষ্ট্রপতি এলেন সভাস্থলে।

সকাল ১০: ২৫ মিনিট- শপথগ্রহণ উপলক্ষ্যে রাষ্ট্রপতিভবনে পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদা।

সকাল ১০:২১ মিনিট: রাষ্ট্রপতিভবনে শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির পিযূষ গোয়েল।

সকাল ১০:১০ মিনিট-জেডিইউ, শিবসেনা অংশ নিচ্ছে না শপথগ্রহণ অনুষ্ঠানে।

সকাল ১০:০০ মিনিট- রাষ্ট্রপতিভবনে হতে চলেছে শপথবাক্য পাঠ।

সকাল ৯:৫০ মিনিট-প্রতিক্রিয়া জানালেন হবু মন্ত্রী কেজে আলফোনস।

সকাল ৯:৪২ মিনিট- হবু মন্ত্রীদের সঙ্গে দেখা করলেন নরেন্দ্র মোদী।

সকাল ৯:৩০-মনে করা হচ্ছে পিযূষ গোয়েল পেতে চলেছেন রেলমন্ত্রকের দায়িত্ব।

সকাল ৯:২৫ মিনিট- জেডিইউ-এর তরফে স্পষ্ট করা হয় যে তাদের কোনও নেতা এই রদবলের প্রেক্ষিতে নতুন মন্ত্রী হচ্ছেন না।

সকাল ৯:১০ মিনিট- অমিত শাহ পৌঁছলেন নরেন্দ্রমোদীর বাড়িতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+