Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Modi Cabinet Expansion: মোদী ক্যাবিনেটে বড় রদবদল জল্পনা! মহারাষ্ট্র থেকে আসতে পারেন দুই অতি প্রভাবশালী

লোকসভা নির্বাচনের আগে মোদী মন্ত্রিসভার সম্প্রসারণের (Modi Cabinet Expansion) জল্পনা ছিলই। এরপর রবিবার মহারাষ্ট্রে বড় পালাবদলের পরে সেই সম্ভাবনা আরও জোরদার হয়ে উঠেছে। মহারাষ্ট্র থেকে দুজন অতি প্রভাবশালী মন্ত্রিসভায় জায়গা পেতে পারেন। এদিন আবার প্রধানমন্ত্রী মোদী মন্ত্রিসভার বৈঠকের সভাপতিত্ব করতে চলেছেন।

শেষবার মোদী মন্ত্রিসভার সম্প্রসারণ হয়েছিল ২০২১-এ। সেই সময় ৪৩ জন মন্ত্রী শপথ নিয়েছিলেন। মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছিল রবিশঙ্কর প্রসাদ, হর্ষবর্ধন, প্রকাশ জাভড়েকর, বাবুল সুপ্রিয়কে। অন্যদিকে পদোন্নতি হয়েছিল অনুরাগ ঠাকুর, কিরেণ রিজিজু এবং পুরুষোত্তম রুপালার মতো নেতাদের।

নরেন্দ্র মোদী

দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরে শিন্ডে-ফড়নবিশ সরকারে যোগ দেন এনসিপি নেতা অজিত পাওয়ার। সঙ্গে তাঁর বেশ কয়েকজন অনুগত বিধায়কও যোগ দিয়েছেন। এরপরেই প্রফুল প্যাটেল এবং দেবেন্দ্র ফড়নবিশের কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদানের (Modi Cabinet Expansion) জল্পনা তীব্র হয়েছে।

২০২৪-এর মাঝামাঝি লোকসভা নির্বাচন। তার আগে ২০ জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বর্ষাকালীন অধিবেশন। এই সময়ের মধ্যে বিজেপির সংগঠনে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বেশ কয়েকজন মন্ত্রীকে সংগঠনের দায়িত্বে এনে, বেশ কয়েকজনকে মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে।

গুজরাত ও উত্তর প্রদেশের নির্বাচনের আগে সেই রাজ্যগুলির সাংসদদের মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছিল। এবার তাঁদের কয়েকজনকে সরিয়ে সামনে যেসব রাজ্যের নির্বাচন রয়েছে, সেইসব রাজ্যের সাংসদদের মন্ত্রিসভায় স্থান দেওয়া হতে পারে (Modi Cabinet Expansion)।

নরেন্দ্র মোদী

মোদী মন্ত্রিসভায় অমিত শাহকে নিয়ে ছয়জন মন্ত্রী রয়েছেন। সেক্ষেত্রে মনসুধ মান্ডভিয়া, পুরুষোত্তম রুপালা এবং দর্শনা জারদোশকে সরিয়ে দেওয়া হতে পারে। আর যেসব মন্ত্রীকে সরানো হতে পারে তাঁদের মধ্যে রয়েছেন পীযুষ গয়াল এবং ধর্মেন্দ্র প্রধান। নির্বাচন হতে যাওয়া রাজস্থানের দায়িত্ব দেওয়া হতে পারে পীযূষ গয়ালকে। ধর্মেন্দ্র প্রধানকে উত্তর প্রদেশের ইনচার্জ করা হতে পারে।

মোদী মন্ত্রিসভায় বিহার ও উত্তর প্রদেশ থেকে অন্তত ২০ জন মন্ত্রী রয়েছেন। সেখান থেকে অশ্বিনী চৌবে, পশুপতি পারস, আরকে সিংকে বাদ দেওয়া হতে পারে। উত্তর প্রদেশ থেকে বাদ পড়তে পারেন মহেন্দ্র নাথ পান্ডে, অজয় মিশ্র টনি। সেখানে মন্ত্রিসভায় স্থান পেতে পারেন (Modi Cabinet Expansion) চিরাগ পাসোয়ান, সঞ্জয় জয়সওয়াল, অজয় নিশাদ এবং রামকৃপাল যাদবের মতো নেতাদের।

প্রফুল প্যাটেল

মোদী মন্ত্রিসভায় মহারাষ্ট্র থেকে আটজন মন্ত্রী রয়েছে। এবার সেখানে প্রফুল প্যাটেল, দেবেন্দ্র ফড়নবিশ-সহ তিনজনকে অনুভুক্তির সম্ভাবনা। সেক্ষেত্রে তিনকে বাদ দেওয়া হতে পারে। সেরকমই কর্নাটক থেকে রয়েছেন ছথয়জন মন্ত্রী। এবারের সম্ভাব্য সম্প্রসারণে তেলেঙ্গানা ও তামিলনাড়ু থেকে একাধিকজনের মন্ত্রী হওয়া সম্ভাবনা রয়েছে।

মন্ত্রিসভার সম্ভাব্য সম্প্রসারণে (Modi Cabinet Expansion) গুরুত্ব দেওয়া হতে পারে মধ্যপ্রদেশ, রাজস্থান এবং ছত্তিশগড়কে। কেননা সামনেই এই তিন বড় রাজ্যে নির্বাচন রয়েছে। নিয়ম অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী-সহ ৮১ জন মন্ত্রী থাকতে পারেন। বর্তমানে সেখানে ৭৮ জন মন্ত্রী রয়েছেন। অর্থাৎ তিনটি পদ শূন্য রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+