Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Modi Cabinet Decision: আখের 'ন্যায্য' মূল্য ঘোষণা! ' PM Pranam' চালু ও Urea ভর্তুকি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত

আগামী মরসুমের জন্য আখের ন্যায্য ও লাভজনক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এদিন ক্যাবিনেট বৈঠকে (Modi Cabinet Decision) কুইন্টাল পিছু আখের মূল্য ১০ টাকা বৃদ্ধি করে ৩১৫ টাকা করা হয়েছে। সংবাদ মাধ্যমকে সরকারি সিদ্ধান্ত সম্পর্কে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।

মন্ত্রী জানিয়েছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে ৫ কোটি আখ চাষী এবং তাঁদের ওপরে নির্ভরশীলরা এবং চিনিকলগুলিতে কাজ করা ৫ লক্ষ শ্রমিক উপকৃত হবে। আখের জন্য এফআরপিগুলি সাধারণভাবে আখ চাষীদের জন্য মূল্য নিশ্চিত করতে করা হয়। এক্ষেত্রে চিনিকলগুলির মুনাফা বিবেচনায় আনা হয় না বলে দাবি সরকারের।

অনুরাগ ঠাকুর

গত বছর সরকার অক্টোবর থেকে শুরু হওয়া মার্কেটিং ইয়ার ২০২২-২৩-এর জন্য কুইন্টাল পিছু ১৫ টাকা বৃদ্ধি করে ৩০৫ টাকা করা হয়েছিল। আখ চাষীদের নিশ্চিত মূল্য নিশ্চিত করতে এফআরপি নির্ধারণ করা হয়েছিল। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গত আট বছরে এফআরপি বাড়ানো হয়েছে ৩৪ শতাংশের বেশি।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, মন্ত্রিসভা (Modi Cabinet Decision) জাতীয় গবেষণা ফাউন্ডেশন স্থাপনের অনুমোদন দিয়েছে। তিনি আরও জানিয়েছেন, বিজ্ঞান ও প্রকৌশল গবেষণা বোর্ড আইন, ২০০৮ বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুরাগ ঠাকুর

এদিন কেন্দ্রীয় ক্যাবিনেট (Modi Cabinet Decision) 'পিএম প্রণাম' স্কিম এবং ইউরিয়া গোল্ড স্কিম-সহ স্কিমগুলি অনুমোদন করেছে। এক্ষেত্রে কৃষকদের সুবিধা হওয়ার পাশাপাশি মাটির উৎপাদনশীলতা পুররুজ্জীবিত করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। খাদ্য নিরাপত্তা এবং পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে মোট ৩,৭০,১২৮.৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আগামী তিন বছরে এই টাকা ব্যয় করা হবে।

এগ্রিকালচারাল ম্যানেজমেন্ট যোজনা অর্থাৎ প্রণামে বিকল্প পুষ্টির প্রচার এবং জৈব সারের সঙ্গে সারের সুষম ব্যবহারের কথা বলা হয়েছে। প্রসঙ্গত ২০২৩-২৪ সালের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন।

কেন্দ্রীয় মন্ত্রিসভা (Modi Cabinet Decision) আগামী তিন বছরের জন্য ৪৫ কেজি ইউরিয়া ২৪২ টাকায় অবিচ্ছিন্নভাবে পৌঁছে দিতে ভর্তুকি প্রকল্প চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী মনসুভ মাণ্ডভিয়া জানিয়েছেন, ২০২৫-২৬ সালের মধ্যে আরও আটটি ন্যানো ইউরিয়া প্ল্যান্ট চালু করা হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+