Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Modi Cabinet Decision: খরিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে পরিবর্তন! 'বড়' বৃদ্ধিতে অনুমোদন মোদী মন্ত্রিসভার

এবার দেশে বর্ষার (Monsoon) শুরু না বলেও শুরু হয়ে গিয়েছে খরিফ মরসুম (Kharif season) । কৃষকদের (farmers) পণ্যের জন্য উপযুক্ত মূল্য নিশ্চিত করতে এবং শস্য বৈচিত্রকে উৎসাহিত করতে ২০২৩-২৪ সালের মরসুমে খরিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্যের বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে মোদী মন্ত্রিসভা (Modi Cabinet Decision)।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা (Modi Cabinet Decision) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি কৃষকদের উৎসাহিত করতে ২০২৩-২৪-এর খরিফ মরসুমের ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল পিছু ১৪৩ টারা বাড়িয়ে ২১৮৩ টাকা করেছে। এব্যাপারে সরকারের লক্ষ্য হল এই ফসলের আওতায় আরও বেশি এলাকাকে নিয়ে আসা এবং কৃষকদের আয় বৃদ্ধি করা।

image of piyush goyal

মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন, সরকার কৃষিতে কমশিন ফর অগ্রিকালচারাল কস্টস অ্যান্ড প্রাইস-এর সুপারিশের ভিত্তিতে সময়ে সময়ে ফলসের ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করে আসছে। এই বছরে ফলসের ন্যূনতম সহায়ক মূল্যে বৃদ্ধি আগের বছরের তুলনায় বেশি বলেও জানিয়েছেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়াল বলেছেন, দেশের যখন খুচরো মুদ্রাস্ফীতি হ্রাসের দিকে রয়েছে, সেই সময় ফসলের ন্যূনতম সহায়ক মূল্যে বৃদ্ধির ফলে কৃষকরা উপকৃত হবেন। তিনি বলেছেন, এই বছর সাধারণ জাতের ধানের ন্যূনতম সহায়ক মূল্য ২০৪০ টাকা থেকে ১৪৩ টাকা বাড়িয়ে ২১৮৩ টাকা করা হয়েছে।

image of piyush goyal

অন্যদিকে এ গ্রেড জাতের ধানের ন্যূনতম সহায়ক মূল্য কুইন্টাল পিছু ২০৬০ টাকা থেকে কুইন্টার পিছু ১৬৩ টাকা বাড়িয়ে ২২০৩ টাকা করা হয়েছে। অন্যদিকে এই বছর মুগডালের ন্যূনতম সহায়ক মূল্য ১০.৪ শতাংশ বৃদ্ধি করে কুইন্টাল পিছু ৮৫৫৮ টাকা করা হয়েছে। যা আগের বছর ছিল ৭৭৫৫ টাকা প্রতি কুইন্টাল।

এখানে উল্লেখ করা প্রয়োজন যে দেশের প্রধান খরিফ ফসল হল ধান। যার বপন শুরু হয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু শুরু হওয়ার সঙ্গে সঙ্গে। কিন্তু এবার কেরলে এখনও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশই করেনি। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, এই বছর স্বাভাবিক বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+