টিভি চ্যানেলের আপলিঙ্কিং-ডাউনলিঙ্কিং-এর নয়া নির্দেশিকা! অনুমোদন মোদী মন্ত্রিসভার
বুধবার মোদী মন্ত্রিসভার তরফে টিভি চ্যানেলগুলির আপলিঙ্কিং এবং ডাউন লিঙ্কিং-এর নতুন নির্দেশিকা অনুমোদন করা হয়েছে। প্রায় ১১ বছর পরে নতুন এই নির্দেশিকার প্রকাশ করা হল। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বলা হয়েছে, এব্যা
বুধবার মোদী মন্ত্রিসভার তরফে টিভি চ্যানেলগুলির আপলিঙ্কিং এবং ডাউন লিঙ্কিং-এর নতুন নির্দেশিকা অনুমোদন করা হয়েছে। প্রায় ১১ বছর পরে নতুন এই নির্দেশিকার প্রকাশ করা হল। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে বলা হয়েছে, এব্যাপারে তারা কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন পেয়েছেন। বছরের পর বছর ধরে কাজের ভিত্তিতে নতুন এই নির্দেশিকা সহজতর করার দাবিও করা হয়েছে।

নতুন নির্দেশিকায় যা যা রয়েছে
নতুন নির্দেশিকায় বলা হয়েছে, কোনও ইভেন্টের লাইভ সম্প্রচারের জন্য আগে থেকে কোনওরকমের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই। তবে সম্প্রচারের জন্য ইভেন্টগুলিকে নথিভুক্ত করতে হবে। এছাড়া স্ট্যান্ডার্ড ডেফিনিশন থেকে রাই ডেভিনিশন বা ভাষা পরিবর্তন কিংবা ট্রান্সমিশন মোডের রূপান্তরের জন্য আগে থেকে কোনও অনুমতির প্রয়োজন নেই। তবে এব্যাপারে আগে থেকে জানিয়ে রাখতে হবে।
|
জাতীয় স্বার্থ বিবেচনা করতে হবে
তথ্য ও সম্প্রচার সচিব জানিয়েছেন, সরকারের তরফে একটি বিধান রাখা হয়েছে। যেখানে জাতীয় গুরুত্ব কিংবা জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে ৩০ মিনিটের স্লট রাখার কথা বলা হয়েছে। এব্যাপারে কয়েকটি থিম বলে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে নারীর ক্ষমতায়ন, কৃষি এবং শিক্ষা। এব্যাপারে সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করা হচ্ছে।

টেলিপোর্ট হাবে কর্মসংস্থান
ব্যবসার সুবিধার জন্য, গাইডলাইনে অনুমতি পাওয়ার ক্ষেত্রে টাইমলাইনের কথা বলা হয়েছে। এছাড়াও ভারতীয় টেলিপোর্ট থেকে বিদেশি চ্যানেল আপলিঙ্কিং-এর অনুমতি দেওয়ার কথাও বলা হয়েছে। যার ফলে দেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং ভারতকে অন্য দেশের টেলিপোর্ট হাব করে তুলবে।

শেষবার সংশোধন ২০২২ সালে
প্রসঙ্গত টিভি চ্যানেলগুলির আপলিঙ্কিং এবং ডাউন লিঙ্কিং-এর নির্দেশিকা শেষবার সংশোধন করা হয়েছিল দ্বিতীয় ইউপিএ আমলে, ২০১১ সালে।












Click it and Unblock the Notifications