সিঙ্গল ব্র্যান্ড রিটেল-এ ১০০ শতাংশ এফডিআই, এয়ার ইন্ডিয়া নিয়েও এমনই সিদ্ধান্ত কেন্দ্রের
অটোমেটিক রুটের মাধ্যমে সিঙ্গল ব্র্যান্ড রিটেলে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে এয়ার ইন্ডিয়ার ৪৯ শতাংশ বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।
অটোমেটিক রুটের মাধ্যমে সিঙ্গল ব্র্যান্ড রিটেলে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বুধবার ক্যাবিনেটে এই সংক্রান্ত অনুমোদনটি গৃহীত হয়। একইসঙ্গে এয়ার ইন্ডিয়ার ৪৯ শতাংশ বিলগ্নীকরণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র।

সিঙ্গল ব্র্যান্ড রিটেলে এবার সরাসরি ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগ করা যাবে। এক্ষেত্রে মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইসেসের আর কোনও বাধ্যবাধকতা রাখল না কেন্দ্র।
এর আগে সিঙ্গল ব্র্যান্ড রিটেলে ৪৯ শতাংশ বিদেশি বিনিয়োগের অনুমতি ছিল। বাকি ক্ষেত্রে সরকারি অনুমতি ছাড়াও বাধ্যতামূলক ভাবে মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইসেস থেকেও জিনিস নিতে হত।
সিঙ্গল ব্র্যান্ড রিটেল ছাড়াও বিমান পরিবহণ এবং নির্মাণ ক্ষেত্রেও বড়সড় বিদেশি বিনিয়োগের ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।
এয়ার ইন্ডিয়ার বিলগ্নীকরণ নিয়ে সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্র। এক্ষেত্রে আপাতত ৪৯ শতাংশ বিলগ্নীকরণের অনুমতি মিলেছে।
সরাসরি কিংবা ঘুরপথে এয়ার ইন্ডিয়ায় বিদেশি বিনিয়োগের পরিমাণ কখনই ৪৯ শতাংশের বেশি হবে না। সরকারি বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। বাকি মালিকানা কিংবা নিয়ন্ত্রণ ইন্ডিয়ান ন্যাশনালদের হাতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদেশি বিনিয়োগকারীদের কাছে বিনিয়োগকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই পরিবর্তন বলে জানা গিয়েছে। যা আর্থিক বৃদ্ধিতে গতি আনবে এবং চাকরির ক্ষেত্র তৈরি করবে।
২০১৪ সালে সিঙ্গল ব্র্যান্ড রিটেলে ১০০ শতাংশ বিদেশি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর নাইকের মতো একাধিক সংস্থা ভারতীয় বাজারে আসে। এবার এর সঙ্গে অটোমেটিক রুট যুক্ত করে দেওয়া হল। যা বিদেশি বিনিয়োগের ছাত্রপত্র প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে।












Click it and Unblock the Notifications