মোদী ক্যাবিনেট ৩.০, প্রথম বৈঠকে বড় সিদ্ধান্ত, তিন কোটি আবাস তৈরি হবে
তৃতীয় বার সরকার গঠন করেছেন নরেন্দ্র মোদী। আর প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত নিল এনডিএ সরকার। তিন কোটি আবাস দেওয়া হবে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোফী নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, কেন্দ্রীয় সরকার তিন কোটি অতিরিক্ত গ্রামীণ ও শহুরে পরিবারকে বাড়ি তৈরিতে সাহায্য করবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা সেই সব পরিবারের কাছে পাঠানো হবে।

যোগ্য পরিবারের সংখ্যা বেড়েছে। আবাসন প্রয়োজনীয়তা মেটাতে ঘর নির্মাণে তিন কোটি অতিরিক্ত গ্রামীণ ও শহুরে পরিবারকে সাহায্য করা হবে। এই সব পরিবার শৌচাগার, এলপিজি সংযোগ, বিদ্যুৎ সংযোগগুলিও দেওয়া হয়।
২০১৫ -১৬ অর্থ বছর থেকে, ভারত সরকার 'প্রধানমন্ত্রী আবাস যোজনা' (PMAY) বাস্তবায়ন করছে। গ্রাম ও শহরের বহু পরিবার এই পরিষেবার আওতায় এসেছে। গত এক দশকে মোট ৪.২১ কোটি ঘর তৈরি করা হয়েছে। সারা দেশে দরিদ্র পরিবারগুলিকে উপকৃত করেছে।
এর আগে ১০ জুন আর একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী কিষাণ নিধির ১৭ তম কিস্তি প্রকাশের অনুমোদন দিয়েছেন। এই কাজের মধ্যে দিয়ে আজ প্রথম তাঁর দিন শুরু করেছিলেন। এই প্রকল্পটি ৯.৩ কোটি কৃষক উপকৃত হবে। প্রায় ২০ হাজার কোটি টাকা বিতরণ করবে।
"আমাদের সরকার কিষাণ কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। তাই দায়িত্ব নেওয়ার পর কৃষক কল্যাণের সঙ্গে সম্পর্কিত ফাইলে সই করা হল। আমরা ভবিষ্যতে কৃষক এবং কৃষি ক্ষেত্রের জন্য আরও বেশি কাজ করতে চাই।" সাউথ ব্লকে নিজ কার্যালয়ে ফাইলে স্বাক্ষর করার পর প্রধানমন্ত্রী মোদী এই কথাই বলেছেন।
বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ হয়ে রয়েছে। সেই টাকা এবার কি পাওয়া যাবে? নতুন করে বাংলার মানুষদের জন্য বাড়ি তৈরি হবে? এই প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications