Modi Cabinet 2024: প্রথম বৈঠকেই বড় সিদ্ধান্ত! সাড়ে দশ হাজার কোটি টাকা পাচ্ছে বাংলা, জানুন কেন
Modi Cabinet 2024: আটকে রাখা হয়েছে রাজ্যের প্রাপ্য টাকা। ১০০ দিনের টাকা,আবাস যোজনার টাকা সহ একাধিক প্রকল্পের টাকার দাবিতে আন্দোলন করেছে তৃণমূল। কখনও দিল্লির বুকে আওয়াজ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কখনও শহর কলকাতাতউ লাগাতার ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
এমনকি এই ইস্যুতে লোকসভা নির্বাচনর প্রচারে লাগাতার বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমমূল। এই অবস্থায় দিল্লির মসনদে তৃতীয়বারের জন্য ক্ষমতায় ফিরেছে মোদী সরকার (Modi Cabinet 2024) । প্রথম বৈঠকেই কর বাবদ রাজস্ব খাতে রাজ্যগুলির জন্য মোট ১ লক্ষ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

আর এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ হয়েছে উত্তরপ্রদেশের জন্য। ২৫০৬৯.৮৮ কোটি টাকা পেয়েছে সে রাজ্যের যোগী আদিত্যনাথের সরকার। বরাদ্দ করা হয়েছে বাংলার জন্যও। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বাংলার জন্য বরাদ্দ ১০৫১৩.৪৬ কোটি টাকা।
গত চার জুন লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ হয়ছে। বাংলা সহ গোটা দেশে এবার বিজেপির ফল মোটেই সন্তোষ জনক নয়। ৪০০ পারের স্লোগান দিলেও ২৫০ এর আগেই বিজেপির 'বিজয় রথ' থেমে গিয়েছে। এই অবস্থায় চন্দ্রবাবু নাইডু এবং নীতীশ কুমারের দলকে সঙ্গে নিয়ে রবিবার প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছেন নরন্দ্র মোদী।
তবে সোমবার আওনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রী পদে দায়িত্ব নিয়েছেন। বমন্ত্রীদের দফতর বন্টন করা হয়েছে। বিকেলে হয়েছে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ বৈঠক। এরপরেই কেন্দ্রীয় অর্থমন্ত্রক কর বাবদ রাজস্ব খাতে রাজ্যগুলির জন্য ১ লক্ষ ৩৯ হাজার ৭৫০ কোটি টাকা বরাদ্দ করা হল।
আর তা জনিয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আর সেই অনুযায়ী বরাদ্দ পাওয়র ক্ষেত্রে সবার উপরেই রয়েছে যোগী সরকার। প্রায় ২৫ হাজার ৬৯ কোটি টাকা পেয়েছে সে রাজ্য। এরপরেই রয়েছে বিহার। নীতীশের সরকার পেয়েছে ১৪০৫৬.১২ কোটি টাকা। তালিকায় রয়েছে বাংলাও। বিজ্ঞতি অনুযায়ী, ১০৫১৩.৪৬ কোটি টাকা পেয়েছে বাংলা।
কর বাবদ রাজস্ব খাতে বরাদ্দ টাকা দেওয়া হবে রাজস্থান, অডিশা সরকারকেও। ওই বার্তায় নির্মলা সীতারমণের মন্ত্রকের জানাচ্ছে, একটি অতিরিক্ত ইনস্টলমেন্টের টাকা দেওয়া হবে খুব শীঘ্রই। এই টাকা পেলে রাজ্যগুলির উন্নয়ন অব্যাহত থাকবে বলেই জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications