ছত্তিশগড়ে জনসভায় নীতিশকুমার ও কেন্দ্রকে তোপ মোদীর

এদিন নরেন্দ্র মোদী বলেন, গত মে মাসে ছত্তিশগড়ে জঙ্গি হামলায় কংগ্রেস নেতার মৃত্যুকে সামনে এনে আসন্ন লোকসভা নির্বাচনে মানুষের আবেগকে কাজে লাগাতে চাইছে ছত্তিশগড়ের কংগ্রেস নেতৃত্ব। ছত্তিশগড়ের নক্সাল হামলায় কংগ্রেস নেতার মৃত্যুর প্রসঙ্গ টেনে যে পাটনাতে বিজেপির সভায় জঙ্গি হামলার একটা তুলনা মোদী টানতে চাইছেন তা স্পষ্ট। বিষয়টিকে আরও প্রত্যক্ষ করতে মোদীর মন্তব্য, ছত্তিশগড়ে এই ঘটনার পরে নিজের সমস্ত কাজ বাতিল করে পীড়িতদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী রমন সিং। কিন্তু বিপরীতে পাটনা বিস্ফোরণের পর বিহারের মুখ্যমন্ত্রীর শরীরি ভাষা বোঝাচ্ছিল এমন কিছুই ঘটেনি। এই প্রসঙ্গেই নীতিশকুমারকে 'অহঙ্কারি নেতা' বলে মন্তব্য করেন মোদী।
এদিনের সভায় নীতিশ সরকারের পাশাপাশি কেন্দ্রেরও কড়া সমালোচনা করেন মোদী। তিনি বলেন, এইপিএ সরকারের ক্ষমতাকালে উপজাতি ও পিছিয়ে পড়া সম্প্রদায় প্রবলভাবে উপেক্ষিত হয়েছে। তারা নিরাপত্তার অভাবে ভুগছেন বলেও মন্তব্য করেন মোদী।
বিজেপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনার জন্য ছত্তিশগড়ের জনসাধারণকে ধন্যবাদ জানান মোদী। একইসঙ্গে কেন্দ্রের নিন্দা করে তিনি বলেন, এ রাজ্যে কংগ্রেস ক্ষমতায় আসলে ধ্বংস অনিবার্য ছিল। কংগ্রেস ক্ষমতায় আছে বলে উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ড এখনও গরীবেরই রাজ্য রয়ে গিয়েছে, যেখানে বিজেপির নেতৃত্বে ছত্তিশগড় উন্নয়নের মুখ দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications