মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ মোদীর! একাধিক বিষয়ে আলোচনা

ভারত এবং আমেরিকার সম্পর্ক আরও মজবুত হতে চলেছে। এমনটাই বার্তা দিলেন জো বাইডেন। এমনকি মোদীর সঙ্গেও আলাপচারিতায় আরও বেশ কয়েকটি বিষয় সামনে এসেছে।

PM Modi Talks To Joe Biden: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রায় দীর্ঘক্ষণ দুই রাষ্ট্রপ্রধানের আলোচনা হয় বলে জানা যাচ্ছে। যেখানে একাধিক ইস্যুতে কথা হয় বাইডেন এবং মোদীর। তবে দুই নেতার ফোনালাপে এয়ার ইন্ডিয়া এবং বোয়িংয়ের চুক্তির বিষয়ে কথা হয়।

মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ মোদীর!

যদিও এক বার্তায় জো বাইডেন এই চুক্তিকে ঐতিহাসিক বলে ব্যাখ্যা করেছেন। পাশাপাশি এই চুক্তি ভার‍ত এবং আমেরিকার মধ্যে সম্পর্ককে আরও মজবুত করবে বলে মনে করছে ভারত এবং আমেরিকা। এমনকি দুই দেশেই কর্মসংস্থান এবং বাণিজ্যিক লাভ পাবে বলেও মনে করছেন দুই দেশের রাষ্ট্রপ্রধানরা।

এছাড়াও এছাড়াও, ভারত-মার্কিন অংশীদারিত্বের গভীরতা নিয়েও সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে ভার‍তের মাটিতে অসামরিক বিমান পরিষেবার জায়গা অনেক বিস্তৃত হয়েছে। এই অবস্থায় বোয়িং সহ অন্যান্য মার্কিন সংস্থাকে ভারতে আসার জন্যে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

অন্যদিকে জো বাইডেন এবং ভারতের প্রধানমন্ত্রী ের আগে ওয়াশিংটন ডিসিতে ইনিশিয়েটিভ অন ক্রিটিকাল অ্যান্ড এমার্জিং টেকনোলজিস (আইসিইটি) এর প্রথম বৈঠকের কথা তুলে ধরেন। আর সেই মতো মহাকাশ,প্রতিরক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন দুই দেশের রাষ্ট্রপ্রধানই।

পাশাপাশি জি-২০ প্রসঙ্গও দুই দেশের রাষ্ট্রপ্রধানের ফোনালাপে উঠে আসে। এই বছর প্রথম জি ২০ সম্মেলনে সভাপতিত্ব করতে চলেছে ভারত। ইতিমধ্যে সেই প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। আর সেই বিষয়টিকে মাথায় রেখে আমেরিকাকে পাশে থাকার কথা মোদী জানিয়েছেন বলে জানা যাচ্ছে।

এছাড়াও আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে মোদী এবং বাইডেনের মধ্যে আলোচনা হয়েছে বলে খবর। উল্লেখ্য,আমেরিকা থেকে ২২০টি বোয়িং কিনতে চলেছে এয়ার ইন্ডিয়া। আর এই সিদ্ধান্ত চূড়ান্ত হতেই এই চুক্তির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমনকি ঐতিহাসিক বলেও ব্যাখ্যা করেছেন তিনি। জানা যাচ্ছে, এয়ার ইন্ডিয়া (Air India) ৩৪ মার্কিন ডলারে ২২০ টি বোয়িং বিমান কিনবে।

এর বাইরে আরও ৭০টি বিমান কেনার বিকল্প থাকবে। এতে মোট চুক্তি হবে $45.9 বিলিয়ন। আর এই চুক্তির পরেই জো বাইডেনের সঙ্গে মোদীর ফোনালাপ। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+