তিন তালাক থেকে ধর্ষণ ইস্যু,স্বাধীনতা দিবসে মহিলা সুরক্ষা নিয়ে সরব প্রধানমন্ত্রী

দেশের ৭২ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন লালকেল্লা থেকে জাতীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এদিনের ভাষণে উঠে আসে দেশের একাধিক উন্নয়নের প্রসঙ্গ।

দেশের ৭২ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এদিন লালকেল্লা থেকে জাতীর উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর এদিনের ভাষণে উঠে আসে দেশের একাধিক উন্নয়নের প্রসঙ্গ। পাশাপাশি উঠে আস মহিলা সুরক্ষা ও মহিলা স্বাধীনতা ,মহিল-সক্ষমতা বিষয়ক বেশ কিছু দিক। প্রধানমন্ত্রীর ভাষণে এদিন ছিল দেশের নারী শক্তির উন্নয়নে বেশ কিছু ঘোষণা, তেমনই ছিল ধর্ষণ ও তিন তালাকের মত গুরুত্বপূর্ণ বিষয়ও।

তিন তালাক থেকে ধর্ষণ ইস্যু,স্বাধীনতা দিবসে মহিলা সুরক্ষা নিয়ে সরব প্রধানমন্ত্রী

মহিলা নিরাপত্তা ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে মোদী বলেন, সমাজকে ধর্ষণের হাতে থেকে স্বাধীন করতে হবে। মধ্যপ্রদেশ ইতিমধ্যেই ধর্ষকদের রেয়াত না কের ফাস্টট্র্যাক কোর্টে তাদের চরমতম শাস্তি দিয়েছে। এই বিষয়ে আরও বেশি করে মানুষকে সতর্ক করে তুলতে হবে, তবে আইন কোনওভাবেই নিজের হাতে তোলা যাবে না। পাশাপাশি প্রধানমন্ত্রী আশ্বাস দেন ধর্ষকদের কোনও মতেই রেয়াত করবে না দেশ। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে তিন তালাকের প্রসঙ্গও। তিনি বলেন, ' মুসলিম বোন ও মেয়েদের অধিকার যাতে সুরক্ষিত থাকে তা নিশ্চিত করতে চাই। তাঁদের নিরাপত্তা দিতে কোনও উদ্যোগ বাকি রাখবে না সরকার।তিন তালাক বিরোধী আইনে আমরা বদ্ধপরিকর। '

\পাশাপাশি লালকেল্লার মঞ্চ থেক এদিন শর্ট সার্ভিসে নিযুক্ত মহিলাদের জন্য স্থায়ী কমিশনে উন্নিত হওয়া নিয়ে সরকারী উদ্যোগের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সুপ্রিমকোর্টের ৩ জন মহিলা বিচারপতির অবস্থানেরও ভূয়সী প্রশংসা করেন তিনি। এছাডা়ও বর্তমান কেন্দ্রীয় মন্ত্রিসভায় মহিলা মন্ত্রীদের সংখ্যার কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতার পর এই প্রথম এত বেশি সংখ্যক মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন কোনও মন্ত্রিসভায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+