No-confidence Motion: Katchatheevu দ্বীপের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে আক্রমণ মোদীর! কিন্তু কেন এত বিতর্ক জানেন

No-confidence Motion: অনাস্থা প্রস্তাবের উপর জবাবি ভাষণে কড়া ভাষায় কংগ্রেসকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী মোদী! কার্যত ইতিহাস তুলে ধরে সোনিয়া-রাহুল গান্ধীদের অস্বস্তি বাড়ালেন তিনি। আর তা বলতে গিয়ে Katchatheevu (Island) দ্বীপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

বিরোধী দলের নেতাদেরও বলা উচিত কি এই আইল্যান্ড! ডিএমকে তা ফেরত চাইছে। আর এই দ্বীপ অন্য দেশকে কে তুলে দিয়েছিল? কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে প্রশ্ন নরেন্দ্র মোদীর।

Katchatheevu দ্বীপের প্রসঙ্গ তুলে কংগ্রেসকে আক্রমণ মোদীর!

  • Katchatheevu ভারতের অঙ্গ ছিল না?

লোকসভায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, Katchatheevu দ্বীপকে ফিরিয়ে আনার দাবি জানানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে। তবে তামিলনাড়ুর আগে একটি দ্বীপকে অন্য দেশের হাতে তুলে দেওয়া নিয়ে সংসদে প্রশ্ন তোলেন নরেন্দ্র মোদী।

শুধু তাই নয়, তা কখন দেওয়া হয়েছিল.. সেখানে কি ভারত মাতা ছিলেন না.....। ভারত মাতার অঙ্গ কি সেই দ্বীপ ছিল না? একের পর এক প্রশ্নে কার্যত কংগ্রেসকে অস্বস্তিতে ফেলে দেন এদিন মোদী।

  • ইন্দিরা গান্ধীর নেতৃত্বে হয়

এই ইস্যুতে একের পর এক বক্তব্যে কংগ্রেসকে আক্রমণ শানান প্রধানমন্ত্রী। বলেন, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এটি হয়েছিল। কংগ্রেসের দীর্ঘ শাসনকালে ভারতকে ছিন্ন ভিন্ন করা হয়েছে। ভারতমাতার প্রতি ভালোবাসা কিংবা ভারতবাসীর প্রতি কংগ্রেসের প্রেম-আবেগ নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।

  • Katchatheevu (Island) দ্বীপ আসলে কি?

পাক স্ট্রেইট উপকূলে অবস্থিত একটি জনবসতিহীন দ্বীপ কাচ্চাথিভু ( Katchatheevu)। ইতিহাস বলছে রামানন্দের রাজার মালিকানাধীন ছিল এই দ্বিও। রামনাথ তামিলনাড়ুর রামনাথপুরম এলাকা। একটা সময় এই দ্বীপ মৎস্যজীবীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল।

মূলত মাছ ধরার বড়বড় জ্বাল শুকানোর কাজে ব্যবহার করা হতো এই এলাকাকে। তবে ব্রিটিশ রাজ শুরুর সময় থেকে ভারত এবং শ্রীলঙ্কা যৌথ ভাবে এই দ্বীপটিকে শাসন করত।

  • শ্রীলঙ্কাকে দিয়ে দেওয়া হল

হঠাত করেই শ্রীলঙ্কা এই দ্বীপের মালিকানা দাবি করতে শুরু করে। আর এরপরেই ১৯৪৭ সালে একটি সমঝোতা চুক্তি হয়। আর সেই চুক্তি অনুযায়ী এই Katchatheevu (Island) দ্বীপকে সে দেশের হাতে তুলে দেওয়া হয়। শুধু তাই নয়, দ্বীপের হস্তান্তরের দুই বছর পর ভারত ওই এলাকায় মাছ ধরার অধিকার ছেড়ে দেয়। আর তা নিয়ে কম বিতর্ক হয়নি। আর সবটাই যখন ঘটে তখন ক্ষমতায় ইন্দিরা গান্ধী। আর সেই বিষয়টিকে তুলে ধরেই এদিন কংগ্রেসকে আক্রমণ শানালেন মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+