Independence Day 2023: স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে বিশ্বকর্মা প্রকল্পের ঘোষণা মোদীর! কারা উপকৃত হবেন
দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে পরপর দশবারের জন্য জাতীয় পতাকা উত্তোলন করেছেন প্রধানমন্ত্রী। তারপর তিনি জাতির উদ্দেশে ভাষণ দেন। গত দশ বছরের শাসনকালে দরিদ্রদের কাছে পৌঁছে যাওয়ার প্রকল্পগুলির কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে তিনি বিশ্বকর্মা পুজোর দিন নতুন এক প্রকল্প চালু করার কথা ঘোষণা করেছেন।
প্রধানমন্ত্রী মোদী এদিন বলেন, বিশ্বকর্মা পুজোর দিন আমরা ১৩-১৫ হাজার কোটি টাকা দিয়ে বিশ্বকর্ম যোজনা শুরু করব। প্রধানমন্ত্রী বলেছেন, সরকার এই প্রকল্পের মাধ্যমে ঐতিহ্যগত দক্ষতা সম্পন্ন লোকেদের সাহায্য করবে। এতে স্বর্ণকার, কামার, নাপিতদের মতো ঐতিহ্যসম্পন্ন দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হবে। তাদের সহায়তার হাত বাড়ানো হবে।

প্রধানমন্ত্রী মোদী বলেন, আজ দেশের সম্ভাবনা বাড়ছে। প্রতিটা পয়সা গরিবদের জন্য ব্যয় করে এমন সরকার থাকলে তার ফল কী হয় তা দেখা যাবে। তেরঙ্গার নিচে থেকে ১০ বছরের কাজের হিসেব দেন তিনি।
প্রধানমন্ত্রী মোদী বলেন, মুদ্রা যোজনা থেকে যুবকদের নিজেস্ব ব্যবসা শুরু করার জন্য ২০ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। এই প্রতকল্পের মাধ্যমে আটকোটি মানুষ তাদের ব্যবসা শুরু করেছেন। প্রতিটি ব্যবসায় ১-২ জনেক কর্মসংস্থান হয়েছে।
প্রধানমন্ত্রী মোদী বলেন, এই সরকার লক্ষ কোটি টাকার কেলেঙ্কারি বন্ধ করেছে। দরিদ্রদের কল্যাণে আরও বেশি অর্থ ব্যয় করেছে। প্রধানমন্ত্রী বলেন, এর আগে কেন্দ্র রাজ্যকে ৩০ লক্ষ কোটি টাকার তহবিল দিয়েছে। গত ১০ বছরে এই সরকার এটিকে বাড়িয়ে ১০০ লক্ষ কোটি টাকা করেছে।
প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে বলেন, দেশের যুবখস্তিতে তাঁর বিশ্বাস রয়েছে। যুবশক্তিতে সম্ভাবনা রয়েছে। তাদের নীতিগুলি হল একই যুবশক্তিকে আরও বেশি শক্তি দেওয়া। তিনি বলেন, দেশের যুবকরা ভারতকে বিশ্বের প্রথম তিনটি স্টার্টআপ ইকোসিস্টেমে স্থান দিয়েছে। ভারতের এই সামর্থ দেখে বিশ্বের যুবকরা অবাক বলেও মন্তব্য করেছেন মোদী।












Click it and Unblock the Notifications