ভোট যুদ্ধে আজ যুযুধান দুই পক্ষ, মহারাষ্ট্রে আজ প্রচার যুদ্ধে মোদী-রাহুল

মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ঘণ্টা বেজে গিয়েছে। আজ থেকে শুরু হচ্ছে হেভিওয়েট প্রচার। মহারাষ্ট্রে আজ প্রচার অভিযানে নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মহারাষ্ট্রে বিধানসভা ভোটের ঘণ্টা বেজে গিয়েছে। আজ থেকে শুরু হচ্ছে হেভিওয়েট প্রচার। মহারাষ্ট্রে আজ প্রচার অভিযানে নামতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে আজই প্রচার শুরু করছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। আজ থেকেই প্রচার যুদ্ধের দামাম বেজে গিয়েছে মহারাষ্ট্রে।

ভোট যুদ্ধে আজ যুযুধান দুই পক্ষ, মহারাষ্ট্রে আজ প্রচার যুদ্ধে মোদী-রাহুল

আজ মহারাষ্ট্রে দুটি জায়গায় র‌্যালি করার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। জলগাঁও এবং সাকোলিএই দুটি জায়গায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে নিজের প্রচার সভার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, আরও পাঁচ বছরের জন্য বিজেপি সরকারের সমর্থনে ভোট চাইবেন তিনি। মহারাষ্ট্রের উন্নয়নের স্বার্থেই ফের ফড়নবীশ সরকারকেই সমর্থন জানাবেন রাজ্যবাসী।

অন্যদিকে মহারাষ্ট্রের দুটি জায়গায় সভা করার কথা কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর। মুম্বইয়ের ধারাভি ও চান্ডিভেলিতে সভা করবেন তিনি। এর পরে লাটুরের অউসাতেও সভা করার কথা তাঁর।

এবার মহারাষ্ট্রে এনসিপির সঙ্গে জোট গড়ে অনেকটাই শক্তিশালী কংগ্রেস। সেতুলনায় বিজেপি-শিবসেনার জোট অনেকটাই দুর্বল বলে মনে করছেন রাজনীতিকরা। কারণ আসন ভাগাভাগি নিেয় বিজেপি-শিবসেনার মধ্যে দীর্ঘবিবাদ চলেছে। জোট গড়ার পরেও প্রকাশ্যে বিজেপির বিরোধিতার করে চলেছে। ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা ভোট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+