গুজরাতে নির্বাচনী প্রচারে পাকিস্তান প্রসঙ্গ তুলে মনিশঙ্করকে আক্রমণ মোদীর, জড়ালেন নয়া বিতর্কে

গুজরাতের বিধানসভা নির্বাচনকে কেন্দ্রে করে ক্রমেই তেতে উঠছে জাতীয় রাজনীতি।

গুজরাতের বিধানসভা নির্বাচনকে কেন্দ্রে করে ক্রমেই তেতে উঠছে জাতীয় রাজনীতি। প্রধানমন্ত্রীকে ' নীচু ব্যাক্তি' বলে আক্রমণ করে এর আগই বিতর্কে উঠে আসেন কংগ্রেস নেতা মনিশঙ্কর আয়ার। এবার তাকে পাল্টা একহাত নিলেন বিজেপি নেতা তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

গুজরাতে নির্বাচনী প্রচারে পাকিস্তান প্রসঙ্গ তুলে মনিশঙ্করকে আক্রমণ মোদীর

গুজরাতের এক জনসভায় এদিন মোদী বলেন, তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর মনিশঙ্কর আয়ার পাকিস্তানে গিয়ে কয়েকজনের সঙ্গে দেখা করেন। এই সমস্ত তথ্য সোশ্যাল মিডিয়ায় আছে। নরেন্দ্র মোদীর দাবি, পাকিস্তানিদেরল সঙ্গে আলোচনায় মনিশঙ্করকে বলেত শোনা গিয়েছে, 'যতক্ষণ না মোদীকে রাস্তা থেকে সরানো যাবে ভারত পাকিস্তান উন্নতি করতে পারবে না।' মোদীর দাবি, পাকিস্তানে গিয়ে মনিশঙ্কর মোদীকে 'সরিয়ে' ফেলার 'সুপারি' দিয়ে আসেন।

গুজরাতে নির্বাচনী প্রচারে পাকিস্তান প্রসঙ্গ তুলে মনিশঙ্করকে আক্রমণ মোদীর

এরপরই জনসবার মঞ্চ থেকে দর্শদের উদ্দেশে মোদী প্রশ্ন ছুঁডে় দেন যে, 'রাস্তা থেকে সরানো' বাক্যটির অর্থ কী ? প্রসঙ্গত , এদিন প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ইঙ্গিত দেন, যে পাকিস্তানে গিয়ে মনিশঙ্কর আয়ার তাঁকে হত্যা ছক করেন। এনটাই অভিযোগ মোদীর বলে দাবি ওয়াকিবহাল মহলের।

এদিকে, মোদীর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক সোরগোলের পাশাপাশি আরেক নয়া বিতর্কে জড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী। এদিন,গুজরাতের আমেদাবাদের এক সভায় প্রচারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরও ভোটারদের কাছে ভোটের আপিল করেন। অভিযোগ, তিনি নির্বাচনী বিধি ভঙ্গ করেছেন। ফলে, মোদী গড় গুজরাতে নির্বাচনের আগের রাতে নয়া বিতর্কে জড়ালেন খোদ প্রধানমন্ত্রীই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+