ফের প্লাস্টিক মুক্ত দেশ গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী মোদী

গান্ধী জয়ন্তী থেকেই গোটা দেশে নিষিদ্ধ হতে চলেছে একবার ব্যবহারোপযোগী প্লাস্টিকের জিনিস।

গান্ধী জয়ন্তী থেকেই গোটা দেশে নিষিদ্ধ হতে চলেছে একবার ব্যবহারোপযোগী প্লাস্টিকের জিনিস। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লা থেকে ভাষণ দেওয়ার সময়ই এই কর্মসূচির কথা জানিয়েছিলেন তিনি। বুধবার ফের উত্তর প্রদেশের মথুরারা উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করে প্লাস্টিক মুক্ত দেশ গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী।

ফের প্লাস্টিক মুক্ত দেশ গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী মোদী

গান্ধী জয়ন্তী থেকে নিষিদ্ধ হচ্ছে প্লাস্টিকের ব্যবহার

গান্ধী জয়ন্তী বা ২ অক্টোবর থেকেই গোটা দেশে নিিষদ্ধ হবে একবার ব্যবহারোপযোগী প্লাস্টিকের জিনিস। যেমন প্লাস্টিকের ক্যারি ব্যাগ, কাপ, প্লেট, স্ট্র, চামচ এইসব জিনিস। দেশবাসীদের এই নিয়ে বারবার সচেতনও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত কয়েক বছরে প্লাস্টিক জনিত দূষণ যেভাবে বেড়েছে তাতে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকেই। প্লাস্টিকের নর্দমার মুখ বন্ধ হয়ে যাওয়া থেকে রাস্তার ধারে স্তূপাকৃত হয়ে পড়ে থাকা। এমনকী প্লাস্টিক সমুদ্রে মিশে বিপুল পরিমাণ ক্ষতি করেছে সামুদ্রিক প্রাণিদের।

আন্তর্জাতিক মঞ্চেও প্লাস্টিক বর্জনের আহ্বান মোদীর

শুধু দেশই নয়, দেশের বাইরে গিয়েও প্লাস্টিক মুক্ত বিশ্ব গড়ার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ায় জি-৭ সামিটের বৈঠকে যোগ দিয়ে জলবায়ু আলোচনার মঞ্চ থেকে মোদী বলেছিলেন ভারতের এই প্লাস্টিক মুক্ত কর্মসূচিতে যোগ দিক অন্যান্য দেশও। এতে পরিবেশ বাঁচবে মানুষের জন্যই।

এয়ার ইন্ডিয়া প্রথম উদ্যোগ

এয়ার ইন্ডিয়াই প্রথম উদ্যোগী হয়েছে এয়ার ইন্ডিয়া। গান্ধী জয়ন্তী থেকেই এয়ার ইন্ডিয়া তার সব বিমানে প্লাস্টিক জাত সামগ্রির ব্যবহার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তার পরিবর্তে কাগজের কাপ, প্লেট ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।

গান্ধী জয়ন্তী থেকে শুধু একবার ব্যবহারোপযোগী প্লাস্টিকের ব্যবহারই বন্ধ হচ্ছে না। সেগুলির উ‌ৎপাদনও গোটা দেশে বন্ধ হয়ে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+