আতিথেয়তায় অভিভূত শিনজো আবে, বাণিজ্যিক সম্পর্কের বাইরে গিয়ে কাজ করার অঙ্গীকার

প্রধানমন্ত্রী মোদীর একাধিক প্রকল্প যেমন মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করলেন শিনজো আবে, দুই রাষ্ট্রপ্রধান মোট ১৫টি চুক্তি স্বাক্ষর করলেন

বুলেট ট্রেনকে নতুন ভারতের লাইফলাইন হিসেবেই ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বুলেট ট্রেন প্রকল্পের শিলান্যাসের পর দুই রাষ্ট্রপ্রধান একাধিক চুক্তি স্বাক্ষর করেন। ব্যবসা - বাণিজ্যের বাইরে গিয়েও দুই রাষ্ট্র একে অপরকে সহযোগিতা করবে বলে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এদিন উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষারও একযোগে নিন্দা করেছেন মোদী ও আবে।

আতিথেয়তায় অভিভূত শিনজো আবে, বাণিজ্যিক সম্পর্কের বাইরে গিয়ে কাজ করার অঙ্গীকার

বৃহস্পতিবার দুই রাষ্ট্রের যৌথ সাংবাদিক সম্মলনে হিন্দিতে ধন্যবাদ জানালেন জাপানের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আতিথেয়তায় তিনি যে অভিভূত তা বারবার বোঝালেন শিনজো আবে।

বিভিন্ন বাণিজ্যিক মউ-এর পাশাপাশি ভারতে বসবাসকারী জাপানিদের জন্য কুল বক্স সার্ভিস চালু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এই কুল বক্স সার্ভিসের মাধ্যমে ভারতে থেকেও জাপানিরা দেশের খাবার পাবেন। সেইসঙ্গে ভারতে বসবাসকারী জাপানি সম্প্রদায়ের মানুষকে এদেশে আরও বেশি করে রেস্তোরাঁ খোলার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

এদিকে ভারত, জাপান ও আমেরিকার যৌথ নৌবাহিনী মহড়া এই তিন রাষ্ট্রের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্ব আরও বাড়বে বলেই মত জাপানের প্রধানমন্ত্রীর। মূলত একে অপরকে বিশ্বাসের ভিত্তিতেই প্রথমবার যৌথ মহড়ার আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন আবে। এছাড়াও প্রধানমন্ত্রী মোদীর একাধিক প্রকল্প যেমন মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়ার ভূয়সী প্রশংসা করেন তিনি। সেইসঙ্গে মোদীর আর্থিক সংস্কার মূলত জিএসটি-রও প্রশংসা করেন তিনি।

এদিন দুই রাষ্ট্রপ্রধানের বৈঠকে মোট ১৫টি মউ স্বাক্ষর হয়। যার মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ২০১৬-১৭ সালে জাপান ভারতে ৪.৭ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে, যা গত বছরের তুলনায় ৮০ শতাংশ বেশি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+