মুম্বইয়ে যৌন ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার উঠতি মডেল

মুম্বই, ২৯ জুন : ফের বাণিজ্যনগরী মুম্বইয়ে ফাঁস হল মধুচক্রের আসর। জানা গিয়েছে, গত রবিবার পশ্চিম মুম্বইয়ের ভারসোভা এলাকায় তল্লাশি চালিয়ে মধুচক্রের পর্দাফাঁস করে পুলিশ। ঘটনায় ২৪ বছর বয়সী এক মডেলকে গ্রেফতার করা হয়েছে। সেই এই ব্যবসা চালাত বলে পুলিশের দাবি। [যৌন ব্যবসার অভিযোগে গ্রেফতার হয়েছেন যেসব অভিনেত্রীরা]

পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রযোজনা সংস্থার আড়ালে এই দেহব্যববসার চক্র রমরমিয়ে চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ হানা দেয়। এরপর গ্রেফতার করা হয় ওই মডেলকে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৩ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে। এছাড়া 'পিতা' (প্রিভেনশন অব ইমমোরাল ট্রাফিকিং অ্যাক্ট) ধারায়ও মামলা দায়ের করেছে পুলিশ। [গোয়ায় মধুচক্রের পর্দাফাঁস, খদ্দেরের তালিকায় রাজনৈতিক নেতা, পরিচিত তারকার নাম!]

মুম্বইয়ে যৌন ব্যবসা চালানোর অভিযোগে গ্রেফতার উঠতি মডেল

জানা গিয়েছে, যেসব উঠতি মডেল বলিউডে কাজ করতে চাইত তাদের নানারকম টোপ দিয়ে নিশানা করত ওই অভিযুক্ত মডেল। তার নাম রেখা বৈষ্ণব। পরে তাদের দেহব্যবসার কাজে নামিয়ে দেওয়া হতো। বদলে কমিশন পেত ওই মডেল। [হাই-প্রোফাইল মধুচক্রের পর্দাফাঁস, গ্রেফতার টিভি অভিনেত্রী]

উঠতি মডেলদের ন্যুড ছবি তুলে তা কাস্টমারদের মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠানো হতো। পছন্দ হলেই সেই মডেলকে টাকা দিয়ে দেহব্যবসার কাজে লাগানো হতো। গোপন সূত্রে খবর পেয়ে ভারসোভার অভিজাত এলাকায় তল্লাশি চালায় পুলিশ। সেখানেই গোটা চক্রের পর্দাফাঁস হয়।

অভিযুক্তদের গ্রেফতারির সময়ে একটি ডায়েরি হাতে পেয়েছে পুলিশ। তাতে অনেক উঠতি মডেলের নাম ও ছবি রয়েছে। ঘটনায় আরও কোনও বড় যোগাযোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+