Model Code Of Conduct: জারি আদর্শ আচরণ বিধি! ভুলেও এই কাজগুলি এই সময় করবেন না
Model Code Of Conduct: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। দিন ঘোষণার পর অর্থাৎ আজ শনিবার থেকেই গোটা দেশজুড়ে আদর্শ আচরণ বিধি কার্যকর হয়ে গেল। যা ভোট শেষ হওয়ার দিন পর্যন্ত বলবত থাকবে। কিন্তু কি এই আদর্শ আচরণ বিধি জানেন?
গত কয়েকদিন ধরে ভোট নিয়ে একাধিক প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। বাংলা সহ দেশের একাধিক রাজ্যে ছুটে গিয়েছে কমিশনের ফুলবেঞ্চ। খতিয়ে দেখছেন ভোট প্রস্তুতি। এরপরেই এদিন ভোট ঘোষণা করা হল।

Model Code Of Conduct: আদর্শ আচরণ বিধি কী?
আদর্শ আচরণবিধি হল রাজনৈতিক দল এবং প্রার্থীদের নির্দেশনার জন্য নির্ধারিত একটি নির্দেশিকা। যা রাজনৈতিক দলগুলির সম্মতিতে প্রস্তুত করা হয়েছে। আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাওয়ার পর থেকেই নির্বাচন কমিশনের ভূমিকা অনেকটাই বেড়ে যায়।
সংবিধানের 324 অনুচ্ছেদের অধীনে সংসদ ও রাজ্য বিধানসভার অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনা করা নির্বাচন কমিশনের বিধিবদ্ধ দায়িত্ব। এদিনের বিকেলের পর থেকেই নতুন কোনও প্রকল্পের ঘোষণা করতে পারবে না কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি। গুগ্ল, ফেসবুক, টুইটার-সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় প্রচারের নথি জমা দিতে হবে নির্বাচন কমিশনে।
Model Code Of Conduct: কতদিন লাগু থাকে
নির্বাচন কমিশন ভোটের তারিখ জবে ঘোষণা করবে সেদিন থেকেই আদর্শ আচরণ বিধি লাগু হয়ে যাবে। যতদিন না পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া শেষ হচ্ছে ততদিন পর্যন্ত এই বিধি কার্যকর থাকবে। লোকসভা নির্বাচনের ক্ষেত্রে গোটা দেশে জারি থাকবে এই আদর্শ আচরণ বিধি। অন্যদিকে বিধানসভা ভোট হলে এই বিধি সংশ্লিষ্ট রাজ্যের জন্য কার্যকর থাকবে। এক নজরে জেনে নিন আদর্শ আচরণ বিধি কী এবং কি কি নিয়ম এই সময় কার্যকর থাকবে।
Model Code Of Conduct: কি কি করা যাবে না
এই বিষয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বিস্তারিত ভাবে বলা হয়েছে। আর সেই মতো কোনও রাজনৈতিক দল উপাসনার জায়গা প্রচাররের কাজে ব্যবহার করতে পারবে না। ব্যক্তিগত জীবন কিংবা প্রমানিত হয়নি এমন কোনও অভিযোগ নিয়ে সমালোচনা করা যাবে না। অন্যদিকে ঘুষ দেওয়া, ভীতি প্রদর্শন, ভোটের দিন ভহোট গ্রহণ কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে প্রচার করা যাবে না। ভোটের দিনের ৪৮ ঘন্টা আগে প্রচার সভা শেষ করতে হবে। কোনও ব্যক্তির বাসস্থানের সামনে বিক্ষোভ করা যাবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা দলের পোস্টার ছেড়া যাবে না।
Model Code Of Conduct: প্রচারকালে মানতে হবে বিধি-
প্রচারের সময়ে বেশ কিছু বিধি মানতে হবে রাজনৈতিক দলগুলিকে। যেমন প্রচারের জন্যে কোনও সরকারি সম্পত্তি ব্যবহার করা যাবে না। কারোর অনুমতি ছাড়া কোনও ব্যক্তির সম্পত্তিতে পতাকা, ব্যানার, স্লোগান কিংবা দেওয়াল লিখন করা যায় না। সৌন্দর্যহানি হয় এমন কোনও কাজ করতে পারবে না রাজনৈতিক দলগুলি।
Model Code Of Conduct: মিছিল-
মিছিল কোথা থেকে শুরু হবে। কোথায় শেষ হবে সমস্ত কিছু আগে থেকে সিদ্ধান্ত নিতে হবে। এবং তা জানাতে হবে পুলিশ এবং কমিশনকে। মিছিল যে সমস্ত জায়গার উপর দিয়ে যাবে সেখানে আগে থেকে কোনও নিয়ম বলবত আছে কিনা তা জেনে নিতে হবে।
ভোটাররা যাতে স্বাধীন ভাবে ভোট দিতে পারে তা নিশ্চিত করতে হবে। ভোটদাতাদের যে স্লিপ দেওয়া হয় তাতে যাতে কোনও রাজনৈতিক দলের নাম কিংবা চিহ্ন না থাকে সে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। ভোটের দিন কেন্দ্রের নির্দিষ্ট জায়গার মধ্যে বুথ কোনও রাজনৈতিক দলের হবে না। কাউকে ভোটের দিন প্রলোভন দেওয়া যাবে না। এমনকি ১৪৪ ধারাও জারি করা যেতে পারে। পাশাপাশি আরও বেশ কয়েকটি ক্ষেত্রেও আদর্শ আচরণ বিধি লাঘু করা হয়।












Click it and Unblock the Notifications