Operation Gandiv-V: আকাশে সেনা কপ্টার, বিধানসভায় NSG! উত্তরপ্রদেশ জুড়ে কীসের তৎপরতা
Operation Gandiv-V: লোকভবন এবং উত্তরপ্রদেশ বিধানসভার উপরে চক্কর কাটছে সেনা কপ্টার! দড়ি বেয়ে নেমে আসছে একের পর এক এনএসজি কমান্ডো। আর তা দেখে রীতিমত আতঙ্ক এলাকায়। মুহূর্তে গোটা এলাকা ঘিরে ফেলল উত্তরপ্রদেশ পুলিশ। আটকে দেওয়া হল সমস্ত গাড়ি।
কিন্তু কি হয়েছে? জঙ্গি হামলা নাকি! সবার চোখেমুখে কৌতূহল। সম্প্রতি এনএসজি (NSG) এবং উত্তরপ্রদেশ পুলিশ (UP Police) যৌথ একটি মহড়া চালায়। হঠাত জঙ্গি হামলা হলে কিংবা নাশকতা ঠেকাতে কীভাবে সামাল দেওয়া সম্ভব? মূলত সেই তালিমই (NSG Commandos Mock Drill)উত্তরপ্রদেশকে দেয় এনএসজি।

আর এই যৌথ মহড়ার নাম দেওয়া হয় 'অপারেশন গান্ডিভা-ভি' (Operation Gandiv-V)। আর এই অপারেশনের আওতায় গোটা বিষয়টি সাজানো হয়। শুধু হয় মহড়া। আর সেই মহড়ার অংশ হিসাবে বুধবার রাতে উত্তরপ্রদেশ লোকভবনের সামনে বিস্ফোরণ হয়। এবং গোটা লোকভবনকে জঙ্গিরা নিজেদের কব্জায় নিয়ে ফেলে।
আর এরপরেই শুরু হয় এনএসজির সার্চ অপারেশন। গভীর রাতেও গোটা লোকভবনকে ঘিরে ফেলে এনএসসি'র কমান্ডো। সে রাজ্যের স্টেশন সহ একাধিক জায়গায় (Operation Gandiv-V)শুরু হয় তল্লাশি। মুহূর্তে ঘটনাস্থলে পৌছয় ফায়ার ব্রিগেড এবং একের পর এক এ্যাম্বুলেন্স। পুরো বিষয়টি এমন ভাবে সাজানো হয় যে এক মুহূর্তের জন্যে দেখলে পুরো বিষয়টিকে সত্য বলে মনে হবে। বাস্তবে উত্তরপ্রদেশের বিধানসভা এবং লোকসভা জঙ্গিদের হাতে রয়েছে বলে মনে হবে।
#WATCH | NSG commandos and UP Police personnel conducted a mock drill at Lok Bhawan in Lucknow. pic.twitter.com/tSEJxXSOJi
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 13, 2023
রাতভর চলে এনএসজি এবং উত্তরপ্রদেশ পুলিশের যৌথ এই অপারেশন। জঙ্গিদের চ্যালেঞ্জ করতে বিধানসভা এবং লোকভবনের উপরে চক্কর কাটে সেনা কপ্টার। আর সেই কপ্টার থেকে নামতে দেখা যায় একের পর এক এনএসজি কমাণ্ডোকে। গোটা দিন ধরে চলে এই অপারেশন। আর এই মহড়ার সাক্ষী থাকেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Up CM)।
ধর্ম নগরী উত্তরপ্রদেশে জঙ্গিদের একটা থ্রেট থাকে সবসময়! একাধিক জঙ্গি মডিউলের ছক আগে ফাঁস হয়েছে সে রাজ্যে। এই অবস্থায় এই মহড়া খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ২৪ এর শুরুতেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে।
আর এই উদ্বোধন ঘিরে সেজে উঠবে গোটা রাজ্য। আসবে দেশ-বিদেশের বহু পর্যটক। এই অবস্থায় জঙ্গি হামলা হলে কীভাবে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব সেই তালিম নিয়ে নিল উত্তরপ্রদেশ পুলিশ। আগামিদিনে এমন মহড়া আরও চলবে বলেই জানানো হয়েছে।
#WATCH | Lucknow, UP: A mock drill exercise was conducted today at the Vidhan Sabha & Lokbhawan to enhance preparedness in tackling terror attacks effectively. pic.twitter.com/JQePJ5oEdl
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) September 14, 2023












Click it and Unblock the Notifications