আধার-মোবাইল নম্বর সংযুক্তি না করলে কী হবে, খোলসা করল টেলিকম মন্ত্রক
আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না হলেও, মোবাইল নম্বর বন্ধ হবে না। আধার নিয়ে অবস্থান বদল করে এমনটাই জানিয়েছে কেন্দ্র।
আধারের সঙ্গে মোবাইল নম্বর সংযুক্ত না হলেও, মোবাইল নম্বর বন্ধ হবে না। আধার নিয়ে অবস্থান বদল করে এমনটাই জানিয়েছে কেন্দ্র।

মোবাইল নম্বরের সঙ্গে আধারের সংযুক্তি নিয়ে টেলিকম মন্ত্রক সুপ্রিম কোর্টের নির্দেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রকের সচিব অরুণা সুন্দরারাজন। অনেকেই মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযুক্ত করতে চান না। তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। বিষয়টি নিয়ে সর্বোচ্চ আদালতে একাধিক মামলাও দায়ের করা হয়েছে।
এই মুহূর্তে ইউআইডিএআই-এর সঙ্গে মোবাইল নম্বর যুক্ত না করলেও, তা বন্ধ করা হবে না বলেই জানিয়েছেন টেলিকম মন্ত্রকের সচিব অরুণা সুন্দরারাজন।
যাঁরা বাইরে রয়েছেন তাঁদের জন্য বিকল্প পদ্ধতির চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন সচিব।
টেলিকম মন্ত্রী মনোজ সিমহা জানিয়েছেন, সরকারের উদ্দেশ্য হল মোবাইল সংযোগ দেওয়া। সংযোগ কাটা সরকারের উদ্দেশ্য নয়। কিন্তু সেই সুযোগের যাতে কেউ অন্য ভাবে ব্যবহার করতে না পারেন সেটাই চেষ্টা করছে সরকার। মন্ত্রী জানিয়েছেন, মোবাইল নম্বরের সঙ্গে আধার সংযোগ সহজতর করতে ব্যবস্থা নিয়েছে সরকার। এরজন্য টেলিকম সংস্থাগুলির অফিসে যেতে হবে না। ১ ডিসেম্বর থেকে শুধুমাত্র ওটিপির মাধ্যমে এই কাজ সম্পন্ন করা যাবে।












Click it and Unblock the Notifications