স্কুলে শিক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, সরকারি নির্দেশে চাঞ্চল্য ছড়াল এই জায়গায়

স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহার নিয়ে বহু জায়গাতেই অনেকে সরব হয়েছিলেন। পড়ুয়ারা যাতে স্কুলে মোবাইল নিয়ে আসতে না পারে তার জন্য বহু স্কুলেই কড়া চেকিং চলে।

স্কুলে পড়ুয়াদের মোবাইল ব্যবহার নিয়ে বহু জায়গাতেই অনেকে সরব হয়েছিলেন। পড়ুয়ারা যাতে স্কুলে মোবাইল নিয়ে আসতে না পারে তার জন্য বহু স্কুলেই কড়া চেকিং চলে। তবে এবার মোবাইল নিয়ে কড়াকড়ি শুরু হয়ে গেল শিক্ষক শিক্ষিকাদের জন্যও। স্কুলে থাকাকালীন শিক্ষক শিক্ষিকাদের মোবাইল ব্যবহারে নিষোধাজ্ঞা জারি করা হয়েছে কর্ণাটকে।

স্কুলে শিক্ষকদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা, সরকারি নির্দেশে চাঞ্চল্য ছড়াল এই জায়গায়

শিক্ষাক্ষেত্রে নয়া নিয়ম লাগু করা হয়েছে কর্ণাটকে । সেখানে শিক্ষক ও অশিক্ষক কর্মীদের স্কুলে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হল। স্কুলে শিক্ষিকা বা শিক্ষকদের মোবাইল ব্যবহারের ফলে শিক্ষার পরিবেশ ও শিক্ষাদানের মান নেমে যাচ্ছে বলে ধারণা কর্ণাটক রাজ্য সরকারের। ফলে নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এবিষয়ে অবহিত করা হয়েছে প্রত্যেক প্রধান শিক্ষককে। এমনকি প্রধান শিক্ষক বা শিক্ষিকাদেরও মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। সরকারি নির্দেশিকা ইতিমধ্যেই বিভিন্ন স্কুলের প্রধানশিক্ষকরে কাছে পাঠানো হয়েছে। কোনও স্কুলে শিক্ষকদের মোবাইল ব্যবহারের খবর এলে , তার জন্য প্রধান শিক্ষককে দায়ী করা হবে বলে জানানো হয়েছে।

কর্ণাটকের শিক্ষা দফতর সূত্রের খবর, শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ক্লাসের মধ্যেও সেলফোন ব্যবহার থেকে বিরত রাখাই এই নির্দেশ জারির আসল উদ্দেশ্য। বেঙ্গালুরুর বিভিন্ন বেসরকারি স্কুলে এমন নিয়ম লাগু রয়েছে। কারণ, সেখানে মনে করা হয়, যে শিক্ষক বা শিক্ষিকা স্কুলে মোবাইল ব্যবহারে ব্যস্ত থাকলে, স্কুলে ক্লাসের মধ্যেই ঘটে যেতে পারে অনেক অনভিপ্রেত ঘটনা। পড়ুয়াদিরে ওপর সঠিক নজরদারি রাখাও মোবাইল ব্যবহারের ফলে সম্ভব হচ্ছে না বলে ধারণা অনেকের। ফলে গত ৯ মে পাঠানো কর্ণাটক সরকারের এই নির্দেশই আপাতত লাগু সেই রাজ্যের স্কুলগুলিতে.।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+