Mob in CM office: মুখ্যমন্ত্রীর অফিস ঘেরাও করে গণবিক্ষোভ! অগ্নিগর্ভ মেঘালয়ে হামলা-অনশন
মুখ্যমন্ত্রীর অফিস ঘেরাও করে গণবিক্ষোভ চলছে মেঘালয়ে। মেঘালয়ের তুরাতে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার অফিসে জনতা আক্রমণ করে। মুখ্যমন্ত্রীর অফিসে এই হামলার ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাঁচজন নিরাপত্তাকর্মীও।
কিন্তু কেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার অফিসে হঠাৎ আক্রমণ করলেন জনতা। মেঘালের গারো পাহাড় এলাকার সুশীল সমাজ তুরাতে শীতকালীন রাজধানী করার দাবিতে সরব হয়। সুশীল সমাজের পক্ষ থেকে অনশন শুরু করা হয়। শেষ তা গড়ায় হামলায়।

মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার কার্যালয়ে এক জনতার হামলায় পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। তবে মুখ্যমন্ত্রী অক্ষত রয়েছেন। তিনি তুরাতে তাঁর অফিসের ভিতরে রয়েছেন। তিনি বাইরে বেরোতে পারঠছেন না। কারণ শত শত লোক কম্পাউন্ডটি ঘিরে রেখেছে।
সোমবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বাইরে শত শত মানুষ জড়ো হতে শুরু করেন। তারপর তাঁরা পাথর ছুড়তে শুরু করেন। হামলায় পাঁচ নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। আহত কর্মীদের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার অফিসে নিয়ে আসা হয়। নিরাপত্তা কর্মীদের মেঝেতে পড়ে থাকতে দেখা গিয়েছে।
মুখ্যমন্ত্রী কনরাড সাংমা নিরাপদে থাকলেও তিনি অফিস থেকে বের হতে পারছেন না। কারণ বিক্ষোভকারীরা প্রবেশ ও প্রস্থানের রাস্তা অবরোধ করে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও উত্তেজনা রয়েছে বলে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর কার্যালয়ের তরফ থেকে।
কনরাড সাংমা যখন বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলছিলেন তখন ভিড়ের মধ্যে কিছু লোক পাথর ছুড়তে শুরু করে। তুরায় শীতকালীন রাজধানী দাবি করা সুশীল সমাজের দলগুলোর মধ্যে রয়েছে আচিক এবং জিএইচএসএমসি। মুখ্যমন্ত্রী তাদের আলোচনার প্রস্তাব দিয়েছিলেন।
কনরাড সাংমা বিক্ষোভকারীদের শীতকালীন রাজধানীর দাবি এবং চাকরি সংরক্ষণের বিষয়ে আলোচনার জন্য দেখা করতে বলেছিলেন। সেই আলোচনায় মন্ত্রীসহ সংশ্লিষ্টরাও উপস্থিত থাকবেন। আগামী মাসে রাজধানীতে এ বিষয়ে আলোচনা শুরু করার আগে সংগঠনগুলিকে তাদের প্রতিবাদ শেষ করার আর্জিও জানিয়েছিলেন তিনি।
সূত্রের খবর, কনরাড সাংমা তিন ঘন্টারও বেশি সময় ধরে নাগরিক সমাজের সংগঠনগুলির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছিলেন। মুখ্যমন্ত্রীর কার্যালয়ের বাইরে জড়ো হয়ে পাথর ছুঁড়তে শুরু করে। ভিড় নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়েছে। কিন্তু পরিস্থিতি এখনও জটিল।












Click it and Unblock the Notifications