সিএএ বিরোধী জমায়েতে শক্তি প্রদর্শন, একের পর এক প্রশ্ন তুললেন রাজ ঠাকরে
সিএএ বিরোধী জমায়েতে শক্তি প্রদর্শন, একের পর এক প্রশ্ন তুললেন রাজ ঠাকরে
মুম্বইয়ে সিএএ-র সমর্থনে জনসভা করলেন এমএনএস নেতা রাজ ঠাকরে। প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা সেখানকার সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার আইনের বিরোধিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতারণের দাবিও তিনি করেছেন।

কেন মুসলিমদের বিরোধিতা, প্রশ্ন রাজ ঠাকরের
মুম্বইয়ের সভায় সিএএ-র সমর্থনে বলতে উঠে রাজ ঠাকরে বলেন, কেন মুসলিমরা সিএএ-র বিরোধিতা করছেন, তা তিনি বুঝতে পারছেন না। যেসব মুসলিমের ভারতে জন্ম সিএএ তাদের বিরুদ্ধে নয় বলেও জানিয়েছেন তিনি।

কাকে শক্তি প্রদর্শন করছেন, প্রশ্ন রাজের
দেশব্যাপী সিএএ-র বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল দিল্লির শাহিনবাগ এবং কলকাতার পার্কসার্কাস ময়দান। মুম্বইয়ের আজাদ ময়দানে রাজ ঠাকরের প্রশ্ন বিক্ষোভকারীরা কাদের বিরুদ্ধে শক্তি প্রদর্শন করছেন।

সমাবেশে যাওয়ার আগে সিদ্ধিবিনিয়ক মন্দির পরিদর্শন
মুম্বইয়ের সমাবেশে যাওয়ার আগে রাজ ঠাকরে সিদ্ধিবিনয়কের মন্দিরে দর্শন করেন। এদিন এমএনএস-এর মিছিল শুরু হয় দক্ষিণ মুম্বইয়ের হিন্দু জিমখানা থেকে।

হিন্দুদের সজাগ থাকতে আহ্বান
রাজ ঠাকরে বাংলাদেশ এবং পাকিস্তান থেকে আসা অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতারণের দাবি করেছেন। পাশাপাশি হিন্দুদের সজাগ থাকার আহ্বানও তিনি করেছেন। তাঁর সভা থেকে সিএএ ছাড়াও এনআরসির সমর্থনে স্লোগানও ওঠে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications