ফের বিতর্কে রাধে মা, এবার অভিযোগ উঠল 'কালা জাদু' করার!
মুম্বই, ১ সেপ্টেম্বর : বেশ কিছুদিন সাড়া শব্দ পাওয়া যায়নি। কিন্তু ফের খবরের শিরোনামে রাধে মা। এবার তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র ও ব্ল্যাক ম্যাজিত করার অভিযোগ মিষ্টান্ন কারবারি মনমোহন গুপ্ত। শুধু অভিযোগ না রাধে মার বিরুদ্ধে একেবারে আইনি লড়াই শুরু করে দিয়েছেন এম এম মিঠাইওয়ালার কর্ণধার। [ছবি দেখে চক্ষু চড়কগাছ: 'ভণ্ড' গুরুমাতা রাধে মাকে বিড়ম্বনায় ফেললেন রাহুল মহাজন]
মনমোহন গুপ্তর অভিযোগ, তাঁর ছেলেকে উষ্কে বোরিভলির বাংলা হাতানোর চেষ্টা চালিয়েছেন রাধে মা। বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে এগারোটার মধ্যে রাধে মা তাঁকে ফোন করে বলেন বোরিভলির বাড়িতে তাকে ফের থাকতে দেওয়ার জন্য। আসলে শেষবার যৌতুক হেনস্থা মামলায় রাধে মার নাম জড়ানোর পর তাঁকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলেন মনমোহনবাবু। [(ছবি) ভারতের সেরা ৯ 'ভণ্ড তপস্বী' ও তাঁদের মহান কীর্তি!]

'ছেলের উপর কালা জাদু করেছে রাধে মা'
একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে মনমোহনবাবু বলেন, রাধে মা আমার ছেলে রাজীব, সঞ্জীব এবং ভআই জগমোহনের উপর কালা জাদু করেছে। ওদেরকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এখন বাড়িটাও হাতাতে চাইছে। পাঞ্জাব থেকে ফোন করে আমার বাড়ি খালি করে দেওয়ার জন্য হুমকি দিয়েছে। বলেছেন, পাঞ্জাব থেকে মুম্বই এসে সে আমার স্ত্রীকে আমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। পাশাপাশি এও বলেছেন, আমার ছেলেই নাকি ওকে এই কাজে সাহায্য করবে। ['হ্যাঁ! শাহিদ আফ্রিদির সঙ্গে সেক্স করেছি আমি' রাধে মার মুখোশ খুলে নয়া ঝড় ভারতীয় অভিনেত্রীর]
প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন মনমোহনবাবু। আমি আমার স্ত্রী দেশের প্রবীন নাগরিক। বাড়ি থেকে বের করে দিলে যাব কোথায়? আমার আজও মনে আছে। যখন উনি আমাদের বাড়ি এসেছিলেন তখন ও কিছুই ছিল না। আমরা তখন ওকে সাহায্য করেছি। তারপরও ও আমার ছেলেদের উপর কালা জাদু করেছে। ওরা কোনও কথা শোনে না, বোঝে না, শুধু রাধে মায়ের নির্দেশ মানে। [ধর্মীয় প্রচারের আড়ালে যৌন ব্যবসা চালান 'রাধে মা'!]
রাধে মায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৭ নম্বর ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।












Click it and Unblock the Notifications