'প্রার্থনা করি আর যেন ব্যাটিং করতে না হয়'! পুর অফিসারকে ব্য়াট-পেটা কাণ্ডে জামিনে মুক্ত কৈলাস-পুত্র

মধ্যপ্রদেশের ইন্দোরে যেখানে আকাশ বিজয়বর্গীয় অফিস, তার সামনে যেন উচ্ছ্বাস-উৎসব থামতেই চাইছে না!

মধ্যপ্রদেশের ইন্দোরে যেখানে আকাশ বিজয়বর্গীয় অফিস, তার সামনে যেন উচ্ছ্বাস-উৎসব থামতেই চাইছে না! গলীয় পতাকা সঙ্গে নিয়ে সমর্থকরা ব্যাপক উচ্ছ্বাসে ফেটে পড়েছেন। কারণ তাঁদার দলীয় নেতা আজ জামিনে মুক্তি পেয়েছেন। পুর অফিসারকে ব্যাট দিয়ে বেধড়ক মারধররে ঘটনয়া বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশকে গ্রেফতার করা হয়েছিল। ঘটনার ৫ দিনর বাদেই তিনি আজ জামিনে মুক্তি পেয়েছেন। আর জেল থেকে বেরিয়েই আকাশ সাংবাদিকদের জানান তাঁর প্রতিক্রিয়া।

'প্রার্থনা করি আর ব্যাটিং যেন না করতে হয়'!

শ্রীঘর থেকে বেরিয়েই কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ জানিয়েছেন,' যখন একজন মহিলাকে পুলিশের সামনে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় , আমি তখন আর কোনও কথা চিন্তা করতে পারি না। আমি যা করেছিন তা নিয়ে অস্বস্তিতে নেই। তবে আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে যে উনি যেন আমাকে আর ব্যাটিং করার সুযোগ না দেন।'

'জেলে ভালো সময় কেটেছে'!

সরকারি অফিসারের গায়ে হাত তোলার দায়ে বেশ কয়েকদিন জেলবন্দি ছিলেন আকাশ বিজয়বর্গীয়। তবে জেল থেকে জামিনে মুক্তি পেয়েই তিনি জানান,'জেলে ভালো সময় কেটেছে। আমি এলকার ভালোর জন্য আরও কাজ করব। '

উৎসবের আমেজ!

দলীয় নেতা জেল থেকে মুক্তি পাওয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েন বিজেপির কর্মী সমর্থকরা। আকাশ বিজয়বর্গীয়র অফিসের সামনে উচ্ছ্বাস দেখা যায় গেরুয়া সমর্থকদের। শূন্যে গুলি ছোঁড়ার মাধ্যমে উদযাপিত হয় দিন। এদিকে, জেল থেকে আকাশ বেরিয়ে আসতেই তাঁকে মালা পরিয়ে অভিনন্দন জানান পার্টি কর্মীরা। প্রসঙ্গত, আকাশ বিজয়বর্গীয় ব্যাটপেটা কাণ্ডে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বিজেপির কন্দ্রীয় সভাপতি অমিত শাহ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+