স্ট্যালিন, নামই যথেষ্ট! আইটি জুজুকে মাঠের বাইরে পাঠিয়ে মোদীকে চ্যালেঞ্জ ডিএমকে সুপ্রিমোর
তামিল রাজনৈতিক মহলে আজ সকাল থেকেই ঝড় ওঠে। নেপথ্যে ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনের জামাই সবরীসানের বাড়িতে আয়কর দফতরের তল্লাশি। এদিন সকাল ৮টা থেকে সবরীসানের মালাকানাধীন ৪টি জায়গায় তল্লাশি শুরু করে কেন্দ্রীয় সংস্থা। এরপরই কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে ফের একবার কেন্দ্রীয় সংস্থাকে কাজে লাগিয়ে বিরোধীদের দমানোর চেষ্টার অভিযোগ ওঠে।

'এডিএমকে-বিজেপির নির্দেশে কাজ করেছেন আয়কর আধিকারিকরা'
এদিন এই তল্লাশির পর বিজেপির বিরুদ্ধে গর্জে ওঠে ডিএমকে। তাদের দলের তরফে অভিযোগ করা হয়, 'নির্বাচনের মুখে এআইএডিএমকে-বিজেপির নির্দেশে আয়কর আধিকারিকরা কাজ করেছেন।' এরপর নির্বাচন কমিশনের কাছে ডিএমকের তরফে আবেদন জানানো হয় যাতে এই মুহূর্তে আয়কর দফতর কোনও পদক্ষেপ না নিতে পারে।

গর্জে উঠেছেন স্ট্যালিন
এদিকে এই তল্লাশি অভিযানের বিরুদ্ধে গর্জে উঠেছেন স্ট্যালিন। এদিন তিনি বলেন, 'আমার নাম স্ট্যালিন। আমি জরুর অবস্থা দেখেছি, 'মিসা'র জেরে জেলে গিয়েছি। এই আয়কর তল্লাশির জেরে আমি দমব না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জানা উচিত আমি কোনও এআইএডিএমকে নেতা নই। এই পুরো মিসক্যালকুলেশনের বিরুদ্ধে জনগণ জবাব দেবে ২ মে।'

'আমি এত সহজে ভয় পাই না'
স্ট্যালিন এদিন আরও বলেন, 'আজ সকালে আমি চেন্নাই থেকে ত্রিচি এসেছি। আমি এখানে আসার পথে খবর পাই যে আমার মেয়ের বাড়িতে আয়কর দফতর অভিযান চালায়। এই মোদী সরকার এআইএডিএমকে সরকারকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছে। আমি মোদীকে বলতে চাই এটা ডিএমকে, ভুলে যাবেন না। আমি কালাইগনারের ছেলে। আমি এত সহজে ভয় পাই না।'

কেন্দ্রীয় সংস্থাকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে
এদিকে এদিন যেখানে আয়কর দফতর তল্লাশি চালাচ্ছিল সেখানে ডিএমকে কর্মীরা জড়ো হয়। উল্লেখ্য এই তল্লাশি হওয়ার একদিন আগেই স্ট্যালিনের ছেলে উদয়নিধি অমিত শাহের ছেলের সম্পত্তি বৃদ্ধি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর আগে গতমাসে ইভি ভেলু নামক এক ডিএমকে নেতার বাড়িতে তল্লাশি চালিয়েছিল আয়কর দফতর। এই আবহে বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থাকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর অভিযোগ তুলেছে ডিএমকে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications