হিন্দি নিয়ে অমিতকে বিঁধলেন ডিএমকে সুপ্রিমো এমকে স্টালিন
হিন্দি ভাষা দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি আক্রমণ করলেন ডিএমকে নেতা এমকে স্টালিন।
হিন্দি ভাষা দিবসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি আক্রমণ করলেন ডিএমকে নেতা এমকে স্টালিন। তিনি অভিযোগ করেছেন হিন্দি ভাষা নিয়ে বিজেপি যা করছে তাদের দেশের একতা বিপন্ন হওয়ার পথে। ভাষা নিয়েও দেশের মধ্য বিভেদ তৈরি করতে চাইছে বিজেপি। গোটা দেশে হিন্দি পড়ানো বাধ্যতামূলক করার বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হয়েছিল দক্ষিণ ভারত। বিজেপি হিন্দিকে রাষ্ট্রভাষা দাবি করে সব রাজ্যে হিন্দিতে সরকারি কাজ এবং হিন্দি ভাষা পড়ানো বাধ্যতামূলক করার কথা তুলেছিল। তাতেই তীব্র প্রতিবাদ জানায় দক্ষিণ ভারত।

শনিবার হিন্দি ভাষা দিবসে একদেশ এক ভাষা করার দাবি তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপর থেকে বিতর্ক শুরু হয়ে গিয়েছে গোটা দেশে। বিশেষ করে দক্ষিণভারতের রাজনৈতিক দলগুলি এই নিয়ে সরব হয়েছে।
ডিএমকে নেতা এমকে স্টালিন, অমিত শাহকে তাঁর বক্তব্য ফিরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। স্টালিনের দাবি সংবিধানে লেখা আছে ভারত একটি যুক্তরাষ্ট্র। একতাই ভারতের শক্তি। বৈচিত্রের মধ্যে ঐক্যই দেশের সম্পদ। এই সবকিছুকে তছনচ করে দিতে চাইছে বিজেপি সরকার। এমনই অভিযোগ করেছেন ডিএমকে সুপ্রিমো।
হিন্দিকে রাষ্ট্রভাষা ঘোষণা করে অমিত শাহ দক্ষিণ ভারতের নাগরিকদের দ্বিতীয় শ্রেিণর নাগরিকে পরিণত করতে চাইছেন বলে অভিযোগ করেছেন স্ট্যালিন।












Click it and Unblock the Notifications