যৌন হেনস্থার অভিযোগ এমজে আকবরের বিরুদ্ধে, খোয়াতে হতে পারে মন্ত্রিত্ব, চাপে কেন্দ্র
যা পরিস্থিতি এমজে আকবরকে মন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে।
একজন নয়, পরপর চারজন মহিলা প্রখ্যাত সাংবাদিক তথা বর্তমানে বিজেপি সাংসদ তথা বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী এমজে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনে সরব হয়েছেন। ফলে আচমকা এমন ঘটনায় বেশ চাপে কেন্দ্র। আফ্রিকা সফরে গিয়েছেন আকবর। খবর রটেছিল, তিনি সফর কাটছাঁট করে তড়িঘড়ি দেশে ফিরছেন।

তবে জানা গিয়েছে, তিনি সফরের মাঝে নয়, সফর শেষ করে রবিবার ফিরবেন। তবে যা পরিস্থিতি তাঁকে মন্ত্রিত্বের পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। দলের কাজ সামলাবেন আকবর। যেকোনও মুহূর্তে বিজেপি দলের তরফে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হতে পারে।
এই মুহূর্তে আকবর ইকুইটোরিয়াল গিনিতে রয়েছেন। রবিবার ফিরবেন। তাঁর বক্তব্য শোনার পরই দল এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে। আপাতত কোনও মামলা না হয়নি এই নিয়ে।
এমজে আকবর ২০১৪ সালের নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। ২০১৫ সালে তাঁকে রাজ্যসভার সাংসদ করা হয়। এবং ২০১৬ সালে তিনি বিদেশ মন্ত্রকের প্রতিমন্ত্রী হন। আকবর সাংবাদিক হিসাবে সুপ্রসিদ্ধ। দ্য টেলিগ্রাফ, এশিয়ান এজ, দ্য সানডে গার্ডিয়ানের মতো সংবাদপত্রের সম্পাদনা করেছেন তিনি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
মালদহের ঘটনা তৃণমূলের পরিকল্পিত ও সংগঠিত, কালীঘাটে পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দাবি শুভেন্দুর -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications