Assembly Elections 2023: বড় ধাক্কা MNF-এর! বিজেপিতে যোগ দিচ্ছেন মিজোরাম বিধানসভার অধ্যক্ষ

Assembly Elections 2023: নভেম্বরেই মিজোরাম সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা (Mizoram Assembly Election) নির্বাচন। নির্বাচনের আগে বড় ধাক্কা মিজো ন্যাশানাল ফ্রন্টে (MNF)। ইস্তফা দিলেন Lalrinliana Sailo।

যিনি মিজোরাম বিধানসভার অধ্যক্ষ ছিলেন। শুধু তাই নয়, সে রাজ্যের প্রথম সারির নেতাদের মধ্যে একজনও। ফলে Lalrinliana Sailo এর মতো একজন নেতার মিজো ন্যাশানাল ফ্রন্ট (MNF) ছাড়ার সিদ্ধান্ত বড়সড় ধাক্কা হিসাবেই দেখা হচ্ছে।

Assembly Elections 2023

জানা যাচ্ছে, খুবই শীঘ্র Lalrinliana Sailo বিজেপিতে যোগ দেবেন তিনি। ইতিমধ্যে মিজোরামের বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানিয়েছেন। মিজোরামের উন্নয়ন করতেই বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত বলেও জানিয়েছেন Lalrinliana Sailo।

জানা গিয়েছে, এবার সে রাজ্যের বিধানসভা নির্বাচনে (Assembly Elections 2023) MNF তাঁকে টিকিট না দেওয়ার কথা জানিয়েছে। আর এরপরেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয়। আর এরপরেই দল ছাড়ার সিদ্ধান্ত Lalrinliana Sailo নিয়েছেন বলে জানা গিয়েছে।

উল্লেখ্য ২০১৮ সালে মিজোরামের (Assembly Elections 2023) চালফিল আসন থেকে বিপুল ভোটে জয় পান সাইলো। এরপর দীর্ঘদিন ধরে মিজোরাম বিধানসভার অধ্যক্ষের দায়িত্ব সামলেছেন। মিজো ন্যাশানাল ফ্রন্ট (MNF) থেকে ইস্তফা দেওয়ার পরেই সাংবাদিকদের মুখোমুখি হন Lalrinliana Sailo।

সেখানে মিজোরামের পইরিস্থিতি নিয়ে কার্যত একরাশ ক্ষোভ উগরে দেন। সাইলো বলেন, রাজ্যের পরিস্থিতি মোটেই ভালো নয়। রাজ্যের উন্নতি এবং বিকাশের জন্যেই বিজেপিতে যোগ দেওয়া বলেও জানিয়েছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা।

আগামী কয়েকদিনের মধ্যেই সাইলো দলবদল করতে পারেন বলে জানা গিয়েছে। মিজোরামের বিধানসভা (Assembly Elections 2023) নির্বাচন যত এগিয়ে আসছে তত দ্রুত বদলাচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। গত কয়েকদিনে ৭জন বিধায়ক ইস্তফা দিয়েছে। সেই তালিকায় কংগ্রেসেরও বিধায়কও আছেন।

উল্লেখ্য, আগামী ৭ নভেম্বর ভোট রয়েছে মিজোরামে। এক দফায় ভোট হবে। মোট আসন সংখ্যা ৪০ টি। আগামী ৩রা ডিসেম্বর রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিসগড়ের সঙ্গেই ভোটের ফলাফল প্রকাশ হবে মিজোরামেরও। আর তা হবে আগামীন ৩য়া ডিসেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+