ভারতে ফের শরণার্থীর বোঝা! বাংলাদেশে সামরিক অভিযানে সীমান্ত পেরিয়ে নারী-শিশুদের আশ্রয় মিজোরামে
বাংলাদেশ সীমান্ত পেরিয়ে শরণার্থীর আগমন মিজোরামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার নারী-শিশু-সহ ৩০০-র বেশি কুকি-চিন শরণার্থী মিজোরাম-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেন বলে জানা গিয়েছে। মিজোরামের লংটলাই জেলার বনডুকবাংস
বাংলাদেশ সীমান্ত পেরিয়ে শরণার্থীর আগমন মিজোরামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার নারী-শিশু-সহ ৩০০-র বেশি কুকি-চিন শরণার্থী মিজোরাম-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করেন বলে জানা গিয়েছে। মিজোরামের লংটলাই জেলার বনডুকবাংসোরা গ্রামে এইসব শরণার্থীরা আশ্রয় নিয়েছেন বলে জানা গিয়েছে। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে সামরিক অভিযানের পরে তারা চেহখিয়াং এবং আশপাশের গ্রাম থেকে পালিয়ে যান।

আগে মিয়ানমার থেকে শরণার্থীদের আগমন
বাংলাদেশ থেকে শরণার্থীরা সবে আসতে শুরু করেছেন। এক্ষেত্রে শরণার্থীর বোঝা ঠিক কতটা বাড়বে, তা সামনের দিলগুলিতে জানা যাবে। তবে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পরে ২০২১-এর ফেব্রুয়ারি উত্তর-পূর্বের রাজ্যগুলিতে বিশেষ করে মিজোরামে কমপক্ষে ৩০ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। রাজ্য সরকারের তরফে এঁদেরকে অস্থায়ী পরিচয়পত্র দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁদের মানবিক সহায়তাও দেওয়া হয়েছে।

ঠিক কী কারণে বাংলাদেশ থেকে শরণার্থীর আগমন
চট্টগ্রাম পার্বত্য এলাকায় আরাকান আর্মি বিদ্রোহী এবং বাংলাদেশের র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব বুধবার যুগ্মভাবে অভিযান চালায় বলে অভিযোগ। এর জেরে সেখানকার কুকি-চিন সম্প্রদায়ের লোকজন গ্রাম ছেড়ে পালিয়ে মিজোরামে আশ্রয় নেন। অন্যদিকে জঙ্গিরা কমপক্ষে নয় গ্রামবাসীকে অপহরণ করেছে বলে জানা গিয়েছে। ২০০৯ থেকে মিয়ানমারের আরাকানের স্বাধীনতার জন্য লড়াই করছে আরাকান আর্মি বিদ্রোহীরা।

শরণার্থীর সংখ্যা বাড়তে পারে
সবে ৩০০ লোক মিজোরামে আশ্রয় নিলেও অচিরেই সংখ্যাটা ২ হাজার ছাড়িয়ে যেতে পারে।

বাংলাদেশের সঙ্গে গোপন চুক্তি
যদিও ঘটনাটির পিছনে অন্য ঘটনা রয়েছে বলে দাবি করা হয়েছে জোরো সংগঠনের তরফে। জো রিইউনিফিকেশন অর্গানাইজেশনের অফিস রয়েছে আইজলে। তারা অভিযোগ করেছে, বাংলাদেশের র্যাব এবং ডাইরেক্টরেট জেনারেল অফ ফোর্সের ইনটেলিজেন্স আরাকান আর্মি বিদ্রোহীদের সঙ্গে গোপন চুক্তি করেছে। তারপরেই সেখানকার কুকি-চিন ন্যাশনাল আর্মির বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। এই কুচি চিন ন্যাশনাল আর্মির রাজনৈতিক শাখা হল কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট। বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য এলাকায় এই সম্প্রদায়ের সুরক্ষায় আলাদা রাজ্যের দাবিতে কুকি-চিন-মিজোদের নিয়ে এই সংগঠন তৈরি করা হয়েছিল।
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications