‌করোনা সংক্রমণ প্রতিরোধে মিজোরামে আরও ২ সপ্তাহের জন্য লকডাউন জারি

দেশজুড়ে লকডাউন যখন শেষ, ঠিক তখনই মিজোরাম সরকার আরও ২ সপ্তাহের লকডাউনের কথা ঘোষণা করল সোমবার। রাজ্য সরকার জানিয়েছে, ৯ জুন থেকে এই লকডাউন শুরু হবে যা চলবে ২ সপ্তাহ। করোনা ভাইরাস পরিস্থিতি প্রতিরোধেই সরকারের এই সিদ্ধান্ত। মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথঙ্গার সভাপতিত্বে একটি আলোচনা সভা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মিজোরামে ২ সপ্তাহের জন্য লকডাউন জারি


এদিকে, রাজ্য সরকার সোমবারের মধ্যেই লকডাউনের নির্দেশিকাটি অবহিত করবে। এ রাজ্যে আটটি নতুন কেস সনাক্ত হওয়ার পর করোনা ভাইরাস কেসের সংখ্যা মোট ৪২–এ পৌঁছেছে। ওই আটজন সম্প্রতি দিল্লি থেকে ফিরেছিলেন এবং তারপর থেকেই তাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন।

ভারতে কোভিড–১৯–এ মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৭,১৩৫ ও করোনা সংক্রমণ বেড়েছে ২,৫৬,৬১১। ভারতে একদিনে মৃত্যু হয়েছে ২০৬ জনের ও নতুন সংক্রমণ সনাক্ত হয়েছে ৯,৯৮৩টি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+