Mizoram Exit poll results 2023: ক্ষমতা দখলের লড়াই-এ কি MNF ও ZPM, নাকি ক্ষমতায় কংগ্রেস, কী বলছে এক্সিট পোল
Mizoram Exit poll results 2023: অন্য চার রাজ্যের সঙ্গে মিজোরামে ভোট ঘোষণা করা হয়েছিল। সেখানে ভোট হয় ৭ নভেম্বর। মিজোরামে পুরুষ ভোটারদের তুলনায় মহিলা ভোটার ছিল বেশি। তিন ডিসেম্বর ফল ঘোষণার আগে একবার দেখে নেওয়া যাক কোন সংস্থার এক্সিট পোল কী বলছে মিজোরামের ক্ষমতা দখল নিয়ে।
এবিপি নিউজ-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ৪০ টি আসনের মধ্যে এমএনএফ পেতে পারে ১৫ থেকে ২১ টি আসন। জেডপিএম পেতে পারে ১২ থেকে ১৮ টি আসন। সেখানে কংগ্রেস পেতে পারে ২-৮ টি আসন।

ইন্ডিয়া টিভি সিএনএক্সের সমীক্ষা অনুযায়ী এমএনএফ পেতে পারে ১৪-১৮ টি আসন। জেডপিএম পেতে পারে ১২ থেকে ১৬ টি আসন, কংগ্রেস পেতে পারে ৮-১০ টি আসন এবং বিজেপি পেতে পারে শূন্য থেকে দুটি আসন।
জন কি বাতের সমীক্ষা অনুযায়ী এমএনএফ পেতে পারে ১০-১৪ টি আসন, জেডপিএম পেতে পারে ১৫-২৫ টি আসন, কংগ্রেস পেতে পারে ৫-৯ টি আসন এবং বিজেপি পেতে পারে শূন্য থেকে ২ টি আসন।
রিপাবলিক টিভি ম্যাট্রিজের সমীক্ষায় বলা হয়েছে এমএনএফ পেতে পারে ১৭-২২ টি আসন, জেডপিএফ পেতে পারে ৭-১২ টি আসন, কংগ্রেস পেতে পারে ৭-১০ টি আসন এবং বিজেপি পেতে পারে ১-২ টি আসন।
নিউজ এইটটিনের সমীক্ষায় বলা হয়েছে এমএনএফ পেতে পারে ১৪ টি আসন, জেডপিএম পেতে পারে ১৭ টি আসন, কংগ্রেস পেতে পারে চারটি এবং বিজেপি পেতে পারে একটি আসন।
টাইম নাও-ইটিজির সমীক্ষায় বলা হয়েছে এমএনএফ পেতে পারে ১৪-১৮ টি আসন, জেডপিএম পেতে পারে ১০-১৪ টি আসন, কংগ্রেস পেতে পারে ৯-১৩ টি আসন এবং বিজেপি পেতে পারে সর্বোচ্চ দুটি আসন।
উল্লেখ করা প্রয়োজন, ২০১৮ সালে ৪০ আসনের মিজোরাম বিধানসভায় মিজো ন্যাশনাল ফ্রন্ট জয় পেয়েছিল ২৬টি আসনে। কংগ্রেস দখল করেছিল পাঁচটি আসন, জোরাম পিপলস মুভমেন্ট ৮টি ও বিজেপি জিতেছিল ১টি আসনে।












Click it and Unblock the Notifications