Mizoram Election Results 2023: মিজোরামে পালা পদলের ইঙ্গিত! অর্ধেকের বেশি আসনে এগিয়ে ZPM
Mizoram Election Results 2023: মিজোরামে পালা বদলের ইঙ্গিত। এক আঞ্চলিক দল থেকে রাজ্যের ক্ষমতা অন্য আঞ্চলিক দলের হাতে যাওয়ার ইঙ্গিত। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মিজোরামে ৪০ টি আসনের প্রাথমিক ফলাফলের নিরিখে জেপিএম এগিয়ে ২৬ টি আসনে, এমএনএফ এগিয়ে ৮ টি আসনে, কংগ্রেস ৩টি এবং বিজেপি ৩ টি আসনে এগিয়ে।
সেছিপ থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালদুহোমা ১৯৯২ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে আইজল ইস্ট ওয়ান আসন থেকে মুখ্যমন্ত্রী ও এমএনএফ নেতা জোরামথাঙ্গা ৬৪০ ভোটে পিছিয়ে রয়েছেন। আইজল পশ্চিম ২ আসনে এগিয়ে রয়েছেন জেডপিএম প্রার্থী লালনহিংলোভা।

মিজোরামের উপ মুখ্যমন্ত্রী তাউলুইয়া টুইচ্যাং পরাজিত হয়েছে। তিনি হেরেছেন জেডপিএম প্রার্থী ডব্লুউ চুয়ানাউমারের কাছে। মিজো ন্যাশনাল ফ্রন্টের তাউলুইয়া পেয়েছেন ৬০৭৯ ভোট। অন্যদিকে জোরাম পিপলস মুভমেন্টের চুয়ানাউমার পেয়েছেন ৬৯৮৮ ভোট।
বিধানসভা ভোটের পর সাম্প্রতিক হওয়া এক্সিট পোলগুলিতে বিধানসভায় জোরাম পিপলস মুভমেন্টের ২৮-৩৫ টি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল। প্রাক্তন আইপিএস অফিসার লালদুহোমাকে সামনে রেখে নির্বাচনে লড়াই করেছে জেডপিএম।
বর্তমানে ৭৪ বছর বয়সী লালদুহোমা তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তার দায়িত্বে ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পরে লালদুহোমা জোরাম পিপলস মুভমেন্টের প্রতিষ্ঠা করেন এবং মিজোরামের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন।
১৯৮৪ সালে লালদুহোমা লোকসভায় যান। কিন্তু নিজের রাজনৈতিক পথ চলায় চ্যালেঞ্জের সম্মুখীন হন। তিনিই প্রথম সংসদ সদস্য, যাঁর সাংসদ পদ দলত্যাগ বিরোধী আইনে অযোগ্য ঘোষিত হন।
২০১৮ সালের নির্বাচনে এমএনএপ পেয়েছিল ২৬ টি আসন, জেডপিএম পেয়েছিল আটটি আসন, কংগ্রেস ও বিজেপি পেয়েছিল যথাক্রমে ৫ ও ১ টি আসন।












Click it and Unblock the Notifications