Mizoram Election Results 2023: ইন্দিরা-সঙ্গী থেকে আইনসভায় 'অযোগ্য' নেতা! নজরে মিজোরামের হবু মুখ্যমন্ত্রী
Mizoram Election Results 2023: মিজোরামে জয়ের বড় ব্যবধানের দিকে এগোচ্ছে জোরাম পিপলস মুভমেন্ট সংক্ষেপে জেডপিএম। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তারা ৪০ টির মধ্যে ২৭ টি আসনে এগিয়ে রয়েছে। নিকটতম দল মিজো ন্যাশনাল ফ্রন্ট ১০ টি আসনে এগিয়ে। এই জয়ের পরে লালদুহোমা মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
জেডপিএমের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী লালদুহোমা সের্চিপ আসন থেকে জয়ী হয়েছেন। প্রশাসনিক আধিকারিক থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তাটা লালদুহোমার পক্ষে সহজ ছিল না। এই মুহূর্তে তিনি মিজোরামের যুবকদের মধ্যে জনপ্রিয়। আর গত কয়েকবছর ধরে তিনি মিজোরামের উন্নয়ন এবং রাজ্যকে কংগ্রেস এবং এমএনএফ মুক্ত করার করা বলেছেন। তাতেই সাফল্য এসেছে।

১৯৭৭ সালের আইপিএস চোরাকারবারিদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছিলেন। তারপর থেকেই তিনি গণমাধ্যমের সামনে হাজির হতে থাকেন। ভাল কাজে দেখে ১৯৮২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নিরাপত্তা ইনচার্জ নিযুক্ত করা হয়। দুইবছর ইন্দিরা গান্ধীর নিরাপত্তার দায়িত্ব সামলে ১৯৮৪ সালে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নেন।
১৯৮৪ সালে তিনি সাংসদও হন। কিন্তু মাত্র চার বছর পরে কংগ্রেস সদস্যপদ ত্যাগ করার কারণে লোকসভায় অযোগ্য ঘোষণা করা হয়। লালডুহোমাই প্রথম সাংসদ যাঁর বিরুদ্ধে প্রথম দলত্যাগ বিরোধী আইন প্রয়োগ করা হয়েছিল।
কংগ্রেস ছাড়ার পর লালডুহোমা জোরার ন্যাশনানিস্ট পার্টি তৈরি করেন। ২০১৮ সালের মিজোরাম বিধানসভা নির্বাচনে জেডএনপির নেতৃত্বাধীন জোরাম পিপলস মুভমেন্ট জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে লড়াই করেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাঁকে বিরোধী দলনেতা হিসেবে কাজ করতে হয়।
২০২০ সালে দলত্যাগ বিরোধী আইন লঙ্ঘনের কারণে তাঁর বিধানসভা সদস্যপদ বাতিল হয়। ২০২১ সালে উপ নির্বাচনে তিনি আবার সের্চিপ আসন থেকে জয়ী হন।












Click it and Unblock the Notifications